উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি বার্সেলোনা ও পিএসজি। ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় দুই দলের লড়াইয়ের আগে ফুটবলপ্রেমীদের চোখের সামনে ২০১৭ সালে টুর্নামেন্টের শেষ ষোলোয় বার্সেলোনার প্রত্যাবর্তনের অসাধারণ গল্প।
প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরেছিল কাতালান দলটি। সবাই যখন ধরেই নিয়েছিলেন বিদায় নিতে যাচ্ছে বার্সা, তখনই তারা ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় লেগ জিতেছিল ৬-১ গোলে।
মজার ব্যাপার, সেই সময় বার্সেলোনার ডাগআউটে ছিলেন যিনি, সেই লুইস এনরিকেই এখন পিএসজির কোচ। তাই বার্সার খেলার ধরন এবং ফুটবল দর্শন সম্পর্কে তাঁর চেয়ে ভালো আর কে জানে!
লুইস এনরিকে তো দাবিই করে বসলেন, বার্সার বর্তমান কোচ জাভি হার্নান্দেজের চেয়েও বার্সার দর্শনকে বেশ ধারণ করেন! প্যারিসের ম্যাচকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে পিএসজি কোচকে জিজ্ঞাসা করা হয়েছিল বার্সেলোনার ফুটবল-দর্শন কে বেশি ধারণ করেন, তিনি নাকি জাভি? এনরিকের উত্তর, ‘সন্দেহাতীতভাবে আমি। আপনারা পরিসংখ্যান দেখুন। বলের দখল, গোলের সুযোগ তৈরি করা, হাই প্রেস ফুটবল কিংবা ট্রফির সংখ্যা—সবকিছুই দেখুন। এটা কোনো মতামত নয়। তথ্য-উপাত্ত তো আপনাদের সামনেই।’
বার্সেলোনার দর্শন বেশি ধারণ করা লুইস এনরিকের দাবির কথা তোলা হয় জাভির সংবাদ সম্মেলনে। তবে এই প্রসঙ্গে জাভির মুখ থেকে যাঁরা বিস্ফোরক কথার আশায় ছিলেন, তাঁদের হতাশ করেছেন বার্সা কোচ। দক্ষ কূটনীতিকের মতো উত্তর দিয়েছেন তিনি। জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগে এখনো চারজন কোচ আছেন, বার্সেলোনার দর্শন যাঁরা ধারণ করেন। তাই এনরিকের দাবি নতুন কিছু মনে হয়নি জাভির কাছে।
একসময়ের সতীর্থ ও গুরু এনরিকের সম্পর্কে তাঁর ভালো সম্পর্কেও কথাও মনে করিয়ে দিয়েছেন জাভি, ‘আমার সঙ্গে তার ভালো সম্পর্ক। আমি ওকে শ্রদ্ধা করি।’ আর ডাগআউটের প্রতিপক্ষ হিসেবে জাভি এনরিকের মূল্যায়ন করলেন এভাবে, ‘ও বিশ্বের সেরা কোচদের একজন এবং এমন একটা দলে আছে, যারা চ্যাম্পিয়নস লিগ জিততে পারে।’

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২৫ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে