
কীর্তিমানের মৃত্যু নাই—বহুল প্রচলিত এই প্রবাদ বাক্য পেলে-দিয়েগো ম্যারাডোনার ক্ষেত্রে এটা কখনো পুরোনো হবে না। মৃত্যুর তিন-চার বছর পেরিয়ে গেলেও এখনো তাঁরা অমর। এবার ব্রাজিল কিংবদন্তি পেলের প্রথম বিশ্বকাপ জয়ের জার্সি নিলামে উঠতে যাচ্ছে। দাম হতে পারে ৭০ কোটি টাকারও বেশি।
পেলের ১৯৫৮ বিশ্বকাপ জয়ের ১০ নম্বর জার্সি নিলামে উঠছে বলে আজ জানিয়েছে নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান সথবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রয়াত ব্রাজিল কিংবদন্তির প্রথম বিশ্বকাপ জয়ের জার্সিটির দাম হতে পারে ৬০ লাখ ডলারেরও বেশি। বাংলাদেশি মুদ্রায় তা ৭৩ কোটি ৭৪ লাখ টাকা। ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত চলবে নিলাম।
১৯৫৮ সালে প্রথমবার বিশ্বকাপ জেতেন পেলে। সথবির তথ্য অনুযায়ী ব্রাজিল কিংবদন্তি তাঁর প্রথম বিশ্বকাপ জয়ের জার্সিটি সতীর্থ ও বন্ধু দিদাকে উপহার দিয়েছিলেন। দিদার পরিবার বহু বছর এটি সংরক্ষণ করে রেখেছিল। পরে এটা এক জাদুঘরে উন্মুক্ত করা হয়েছিল এবং ২০০৪ সালে প্রথমবার নিলামে তোলা হয়েছিল। সথবির বিশেষ ‘দ্য বিউটিফুল গেম’ নিলামে ১৯৮৬ সালের ‘হ্যান্ড অব গড’-এর ব্যবহৃত আর্মব্যান্ড ও লিওনেল মেসির ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রয়েছে। নিলামে থাকা সামগ্রীগুলোর উন্মুক্ত প্রদর্শনী ১ জুলাই নিউ ইয়র্ক সিটির সথবির ব্রিউয়ার বিল্ডিংয়ে তোলা
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে ৭৭ গোল করেন পেলে। অ্যাসিস্ট করেছেন ৪১ গোলে। যার মধ্যে বিশ্বকাপে ১৪ ম্যাচে করেন ১২ গোল। ১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ে তিনি অসাধারণ অবদান রেখেছিলেন। সেবার ৬ গোলের পাশাপাশি তাঁর ছিল ১ অ্যাসিস্ট। যার মধ্যে সেমিতে ফ্রান্সের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক এবং সতীর্থকে দিয়ে একটি গোলও করিয়েছিলেন। ফাইনালে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন।
পেলের প্রকৃত নাম ছিল এদসন আরান্তেস দো নাসিমন্তো। তাঁর দেখানো পথেই ব্রাজিল জিতেছে পাঁচ বিশ্বকাপ। সবশেষ চ্যাম্পিয়ন হয়েছে ২০০২ সালে। যার মধ্যে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে তিনবার বিশ্বকাপ জিতেছিলেন ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি। ২০২২ সালের ২৯ ডিসেম্বর কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে চলে গিয়েছিলেন না ফেরার দেশে। এবার বিশ্বকাপের মাঝেই চলবে তাঁর জার্সির নিলাম। ব্রাজিলের প্রয়াত কিংবদন্তির নিলামের তিন দিন পর নিউইয়র্কে হবে ফাইনাল।
পেলের আগে না ফেরার দেশে চলে যান ম্যারাডোনা। ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন ম্যারাডোনা। তাঁর বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ জার্সিটি ২০২২ সালে ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল।বাংলাদেশি মুদ্রায় তা ১১৪ কোটি ১৫ লাখ টাকা।
পেলেকে ছাড়া এবার হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো হচ্ছে ৪৮ দলের বিশ্বকাপ। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে।

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩৮ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
২ ঘণ্টা আগে