মাঠের কোনো সিদ্ধান্তে রেফারির ওপর ফুটবলারদের ক্ষোভ ঝাড়ার ঘটনা দেখা যায় হরহামেশাই। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের ব্যঙ্গ-বিদ্রূপ তো আছেই। তবে রেফারি নিষিদ্ধ হওয়ার মতো ঘটনা খুব কমই ঘটে। নেদারল্যান্ডসের জ্যান স্মিট নিষিদ্ধ হয়েছেন চ্যাম্পিয়ন দলের শিরোপা উদ্যাপন করতে গিয়ে।
চলতি সপ্তাহের রোববার চতুর্থ ডিভিশন চ্যাম্পিয়নশিপের সেন্ট জর্জ ও এসভি ডি ভ্যালকেন মুখোমুখি হয়েছে। স্মিট সেই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন। অতিরিক্ত সময়ে সেন্ট জর্জ গোলরক্ষক ডেভ ল্যান জয়সূচক গোল করেন। ম্যাচ শেষে সেন্ট জর্জের উদ্যাপনে যোগ দিয়েছেন স্মিট।
ডাচ রেফারি মঞ্চে উঠে ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ গান গেয়েছেন ও চ্যাম্পিয়নশিপের বাটি উঁচিয়ে ধরেছেন। নেদারল্যান্ডসের স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, এসভি ডি ভ্যালকেন অভিযোগ দায়ের করেছে ও রয়্যাল ডাচ ফুটবল ফেডারেশন (কেএনভিবি) তাতে সাড়া দিয়েছে। কেএনভিবি স্মিটকে জানিয়ে দিয়েছে যে আর কোনো ম্যাচে রেফারির দায়িত্ব পালন করতে পারবেন না।
এই সিদ্ধান্তে স্মিট অবশ্য একমত হতে পারেননি। নেদারল্যান্ডসের এনএইচ নিউজকে ডাচ রেফারি বলেন, ‘আমি শুধু গানই গেয়েছি। চ্যাম্পিয়নশিপের বাটিটা এরপর উঁচিয়ে ধরেছি। সেটাই একমাত্র বিষয়। আমি খুব দুঃখ প্রকাশ করেছি।’ শুধু তা-ই নয়, স্মিট নাকি সেই ম্যাচে ১৫ মিনিটের কম অতিরিক্ত সময় দিয়েছেন বলে ডাচ সংবাদমাধ্যমে জানা গেছে। এসবি ডি ভ্যালকেনকে ৮ খেলোয়াড় নিয়ে খেলতে হয়েছে। কারণ, সেই ম্যাচে তিন লাল কার্ড দেখেছে দলটি।

আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১৬ মিনিট আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
৪৩ মিনিট আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৩ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪ ঘণ্টা আগে