অ্যালিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে বায়ার্ন মিউনিখ-দিনামো জাগরেব ম্যাচের প্রথম ১৮ মিনিট পর্যন্ত পরিবেশ ‘শান্তই’ ছিল। গোলশূন্য অবস্থা থেকে গোলবন্যার শুরু এরপর থেকেই। শেষ ৭২ মিনিটে হয়েছে ১১ গোল, যেখানে বায়ার্ন দিল ৯টি। চ্যাম্পিয়নস লিগে গোলবন্যার রাতে রেকর্ড বইয়ে নাম লেখালেন হ্যারি কেইনও।
বায়ার্ন মিউনিখের গোলবন্যার রাতে কেইন দিয়েছেন ৪ গোল। এই চারটির তিনটিই এসেছে পেনাল্টি থেকে। তাতে চ্যাম্পিয়নস লিগের নির্দিষ্ট কোনো ম্যাচে প্রথম ফুটবলার হিসেবে পেনাল্টির হ্যাটট্রিক করেছেন তিনি। একই সঙ্গে বায়ার্নের জার্সিতে সব রকমের প্রতিযোগিতা মিলে গোলের ফিফটি পূর্ণ করেছেন। ম্যাচটিও ছিল তাঁর ক্লাবটির হয়ে ৫০তম ম্যাচ। এখন পর্যন্ত তিনি করেছেন ৫৩ গোল।
চ্যাম্পিয়নস লিগের ৩৩ বছরের পুরোনো এক রেকর্ডেও ভাগ বসিয়েছেন কেইন। ১৯৯১ সালের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে টুর্নামেন্টটির ইতিহাসে কোনো ম্যাচে ৪ গোল করলেন তিনি। ৩৩ বছর আগে টুর্নামেন্টটির নাম যখন ইউরোপিয়ান কাপ ছিল, তখন
আর্সেনালের হয়ে এই কীর্তি গড়েন অ্যালান স্মিথ। এফকে অস্ট্রিয়া উইয়েনের বিপক্ষে ১৯৯১ সালে ৪ গোল করেছিলেন কেইন।
৯ গোল করে রিয়াল মাদ্রিদের এক রেকর্ডের কথা মনে করাল বায়ার্ন। এফসি ওয়াকার ইনসবার্কের বিপক্ষে ১৯৯০ সালে ৯-১ গোলের জয় পেয়েছিল রিয়াল। তখন চ্যাম্পিয়নস লিগের নাম ছিল ইউরোপিয়ান কাপ।
বায়ার্নের গোলবন্যার রাতে পাঁচ ফুটবলার গোল করেছেন। শুরুটা ১৯ মিনিটে পেনাল্টি দিয়েই করেন কেইন। ৫৭, ৭৩, ৭৮ মিনিটে বাকি তিন গোল করেন তিনি। যেখানে ৫৭ মিনিটে কেইন গোল করেন এক রিবাউন্ড শটে। জোড়া গোল করেন মাইকেল ওলিসে। তাঁর গোল দুটি এসেছে ৩৮ ও ৬১ মিনিটে। একটি করে গোল করেন রাফায়েল গেরেইরো, লিরয় সানে ও লিওন গোরেতজকা। যেখানে ৯০ মিনিটের পর অতিরিক্ত দ্বিতীয় মিনিটে গোল করেন গোরেতজকা। বায়ার্নের ৯-২ গোলে জয়ের রাতে জাগরেবের গোল দুটি করেন ব্রুনো পেতকোভিচ ও তাকুয়া ওগিয়োরা।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে