বেশির ভাগ শুক্রবারেই সাধারণত কার্যক্রম থাকে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। কোনো অনুষ্ঠান থাকলেও সেটা সীমিত আকারে। কিন্তু আজ পুরোপুরি ভিন্ন দৃশ্য। ডেভেলপমেন্ট কমিটির সভা ঘিরে সাজ সাজ রব বাফুফেতে।
ডেভেলপমেন্ট কমিটির ২৮ সদস্যের ২৬ জনই আজ উপস্থিত ছিলেন আজকের সভায়। সভাপতি আতাউর রহমান মানিকের পাশে বসে ছিলেন ডেপুটি চেয়ারম্যানও। ডেপুটি চেয়ারম্যান কী করেন, নাম কী সেটা বলতে পারলেন না বাফুফের কর্মকর্তারাও। সভা শেষে জানা গেল ডেভেলপমেন্ট কমিটির তরুণ ডেপুটি চেয়ারম্যানের নাম খন্দকার মুহতাসিম ওমর।
বাফুফে ভবনে আজ ডেভেলপমেন্ট কমিটির সভায় মূল বিষয় ছিল বাফুফে এলিট একাডেমির ফুটবলাররা। আগামী মৌসুমের জন্য চলমান দলবদলে এই অ্যাকাডেমির ফুটবলারদের দলে চাইছে প্রিমিয়ার লিগের তিন দল মোহামেডান, শেখ রাসেল ও ব্রাদার্স ইউনিয়ন। শেখ রাসেলের প্রায় শেষ, দল গুছিয়ে এনেছে মোহামেডানও। এক মৌসুম বিসিএল খেলে আবারও বিপিএলে উঠে এসেছে ব্রাদার্স। দল গোছানোর জন্য মূলত তাদেরই তাড়া বেশি। একাডেমির ১৪ ফুটবলারকে এবার দলে নিতে চাইছে গোপীবাগের দলটা।
এবারের দলবদলে দেশি ফুটবলারদের চাহিদা বেশ চড়া। গত মৌসুমে ৬ লাখ পারিশ্রমিক পাওয়া ফুটবলারও এবার দলবদল করেছেন ৮০ লাখ টাকায়। একাডেমির ফুটবলারদের জন্য অবশ্য তিন ক্লাবের প্রস্তাব খুব বেশি নয়। তাই আজকের ডেভেলপমেন্ট কমিটির সভায় সিদ্ধান্ত এসেছে একাডেমির ফুটবলারদের নিলামে তোলার। আগামী সপ্তাহে হোটেল ইন্টারকন্টিনেন্টালে হতে পারে একাডেমির ফুটবলারদের নিলাম। আপাতত একাডেমির ১০ ফুটবলারকে নিলামে তোলার পরিকল্পনা বাফুফের। নিলামের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬ লাখ ২০ হাজার টাকা। নিলাম থেকে প্রাপ্ত অর্থের ৬০ শতাংশ পাবে বাফুফে, ৪০ শতাংশ পাবেন খেলোয়াড়। বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেছেন, ‘যেহেতু ক্লাবগুলো একাডেমির খেলোয়াড়দের চাইছে, তাই আমরা ঐকমত্যে এসেছি যে এভাবে আমরা খেলোয়াড়দের না দিয়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে দেব। যারা সর্বোচ্চ দাম হাঁকাবে তারাই খেলোয়াড় পাবে।’
গতবারও একাডেমির ফুটবলারদের ক্লাবের কাছে ধারে বিক্রি করেছিল এলিট একাডেমি। মোহামেডানের কাছে এক খেলোয়াড়কে ১০ লাখ টাকায় বিক্রি করে সেই খেলোয়াড়কে দেওয়া হয়েছিল দেড় লাখ। পরে মায়ের চিকিৎসার জন্য আবেদন করে আরও ৫০ হাজার টাকা নিতে পেরেছিলেন সেই খেলোয়াড়। এবারও তেমন কিছু ঘটবে কি না, সেই প্রশ্নের জবাবে মানিক বললেন, ‘সেই ফুটবলার আমাদের একাডেমির ফুটবলার ছিল। সে আমাদের একটা ফোন দিলেই পারত। আমরা ব্যবস্থা করে দিতে পারতাম।’

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৪ ঘণ্টা আগে