ইউরোপা কনফারেন্স লিগ থেকে জুভেন্টাসকে বের করে দিল ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) বা আর্থিক নীতি ভঙ্গ করায় এই শাস্তি পেতে হচ্ছে ইতালিয়ান ক্লাবটিকে। জুভেন্টাসকে ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় এক বছরের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা।
গত মৌসুমে জুভরা সিরি’আর মৌসুম শেষ করে সাতে থেকে। দলবদলে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ১০ পয়েন্ট কেটে নেওয়া হয় তাদের। এই অভিযোগে গত মৌসুমে পয়েন্ট নিয়ে বেশ ঝামেলায় পড়ে তুরিনের বুড়িরা। শুরুতে ১৫ পয়েন্ট কেটে নেওয়া হলেও পরে তা ফেরত পায় জুভেন্টাস। কিন্তু পরে কেটে নেওয়া হয় ১০ পয়েন্ট, যার কারণে তাদের মৌসুম শেষ করতে হয় সাতে থেকে। এর ফলে ইউরোপের ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়নস লিগ তো বটে, ইউরোপা লিগেও জায়গা হয়নি তাদের।
এফএফপি নিয়ম না মানায় শাস্তি পেতে হচ্ছে চেলসিকেও। তারাও উয়েফাকে অসমপূর্ণ আর্থিক ভুল তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি জানিয়েছে, ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে চেলসি এই অপরাধ করেছে।
জুভেন্টাসকে ১৭.১৪ মিলিয়ন পাউন্ড এবং চেলসিকে ৮.৫৭ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে। জুভেন্টাস যদি পরের তিন বছর আর্থিক নিয়ম মেনে চলে, তবে এই আর্থিক জরিমানার অর্ধেক দিলেই চলবে। আর চেলসি ইতিমধ্যে জরিমানা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করতে রাজি হয়েছে।
রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ থেকে গত মে মাসে চেলসি কিনে নেন মার্কিন ব্যবসায়ী টড বোহেলি। এরপর গত শীতকালীন দলবদলে ১৯ জন নতুন খেলোয়াড় কেনার পেছনে ব্লুজরা ব্যয় করে রেকর্ড প্রায় ৬০০ মিলিয়ন পাউন্ড। তবে তাদের এই শাস্তি আব্রামোভিচ মালিকানাধীন থাকার সময়ে।
উয়েফা জানিয়েছে, ২০২২ সালের মে মাসে ক্লাবটির (চেলসি) মালিকানায় পরিবর্তন আসে। তবে তার আগের মালিকানাধীনের সময় ২০১২-১৯ পর্যন্ত সাত বছরে তারা অসম্পূর্ণ আর্থিক প্রতিবেদন দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে চেলসি জানিয়েছে, তারা উয়েফাকে এ ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করবে। ব্যাপারটি নিষ্পত্তি করতে চায় তারা।
উয়েফার অভিযোগ মেনে নিয়েছে জুভেন্টাসও। তারা জানিয়েছে, উয়েফার সিদ্ধান্ত গ্রহণ করেছে তরা এবং এ ব্যাপারে কোনো আবেদন করবে না। ক্লাবটির প্রেসিডেন্ট জিয়ানলুকা ফেরেরো বলেছেন, ‘উয়েফার এই সিদ্ধান্তে আমরা অনুতপ্ত। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছি।’
জুভেন্টাস দর্শক হয়ে যাওয়ায় এখন ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে (এফআইজিসি) নতুন দল খুঁজতে হচ্ছে তৃতীয় পর্যায়ের ক্লাব প্রতিযোগিতা কনফারেন্স লিগের জন্য। জুভদের পরিবর্তে এই লিগে ঠাঁই হতে পারে ফিওরেন্তিনার। তারা গত মৌসুমের সিরি’আ শেষ করেছে আটে থেকে। গত বছর তারা কনফারেন্স লিগের ফাইনালে হারে ওয়েস্ট হামের বিপক্ষে।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
৩২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে