
বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শেষে হৃদয় ছুটি কাটাতে গিয়েছিলেন লন্ডনে। এর মধ্যে শুরু হয়েছে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। জাতীয় স্টেডিয়ামে হয়েছে ১৬০০ মিটারের রানিং সেশনও। এর আগেই হৃদয় দেশে ফিরলেও অংশ নিতে পারেননি রানিং সেশনে। সামাজিক মাধ্যমে বাংলাদেশের এই তরুণ ক্রিকেটারকে নিয়ে শোনা যাচ্ছে নানা কথা। গুঞ্জন প্রচার হওয়ার কারণেই মূলত খেপেছেন তিনি। কারণ, তাঁর মা অসুস্থ। এখন কারও ফোন ধরার মতো অবস্থায় নেই। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে হৃদয় লিখেছেন, ‘দেশে এসেছি বেশ কদিন হলো। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এরকম সময় আমি ইংল্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন্য এত ফোন...!’

মায়ের অসুস্থতার কারণে হৃদয়ের মনও ভালো নেই। ২৪ বছর বয়সী বাংলাদেশের এই ক্রিকেটার লিখেছেন, ‘পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। আমিও মানসিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি। ফোন ধরতে সময় পাচ্ছি না, তাই এখানেই ক্লিয়ার করলাম।’
২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হৃদয়ের। ২ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৮১ ম্যাচ। যার মধ্যে ৩৮ ওয়ানডেতে ৩৫.০৬ গড়ে করেছেন ১০৮৭ রান। ১ সেঞ্চুরি ও ৯ ফিফটি করেছেন।

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪৪ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
৩ ঘণ্টা আগে