অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া দলে প্রথমবার ডাক পেয়েছেন ‘বেবি এবি’ নামে পরিচিত ডেওয়াল্ড ব্রেভিস। ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী এই ব্যাটার।
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ৩৬০ ডিগ্রি খ্যাত এবি ডি ভিলিয়ার্সের মতো সবদিকে ব্যাট চালাতে পারায় ব্রেভিস ‘বেবি এবি’ নামে পরিচিতি পেয়েছেন ক্যারিয়ারের শুরুতেই। ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। এরই মধ্যে এই ডানহাতি ব্যাটারকে দেখা গেছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। যার মধ্যে আছে আইপিএল, সিপিএল ও এমএলসি। তবে এসব লিগে মাঠ মাতালেও তাঁর জাতীয় দলে ডাক পেতে লাগল আরও কিছু সময়।
ভারতে অনুষ্ঠেয় অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের আগে শুধু অজিদের বিপক্ষে সিরিজ খেলবে অজিরা। মূলত ব্রেভিসকে বড় মঞ্চে পরিচয় করিয়ে দিতে এই সিরিজে দলে রেখেছে প্রোটিয়ারা। বিশ্বকাপের আগে এটা তাঁর ‘অডিশন’ বলা যায়।
দক্ষিণ আফ্রিকার রব ওয়াল্টার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যদি ব্রেভিস একাদশে সুযোগ পান তাহলে মিডল-অর্ডারে ব্যাট করতে দেখা যাবে।
অজিদের বিপক্ষে সিরিজ দিয়ে প্রোটিয়া দলে ফিরেছেন স্পিনার কেশব মহারাজ। গোড়ালির চোটের কারণে মার্চ থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। বিশ্বকাপ সামনে রেখে টি-টোয়েন্টি ও ওয়ানডে; দুই স্কোয়াডেই রাখা হয়েছে তাঁকে।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), টেম্বা বাভুমা, ম্যাথু ব্রিটজেক, ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজে, ডেনোভান ফেরেইরা, বিয়র্ন ফরচুন, রিজা হেনড্রিকস, মার্কো জানসেন, সিসান্দা মালাগা, কেশব মাহরেজ, লুঙ্গি এনগিডি, তাব্রাইজ শামসি, ত্রিস্তান স্টাবস, লিজার্ড উইলিয়ামস, রসি ফন ডার ডুসেন।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: টেম্বা বাভুমা, ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোটর্জে, কুইন্টন ডি কক, বিয়র্ন ফরচুন, রিজা হ্যানড্রিকস, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, সিসান্দা মালাগা, কেশব মাহরেজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিক নরকিয়া, তাব্রাইজ শামসি, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস, রসি ফন ডার ডুসেন।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে