
এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
ভালো, মোটামুটি ভালো, ভালো না, খারাপ—এই চার শ্রেণিতে রেটিংয়ের সুযোগ থাকলে অনেকেই ‘ভালো না’-ই বেছে নিতেন। এই বাক্য কেউ কেউ আপত্তি তুলতে পারেন। চলতি বিপিএলে ২৩৬ রান নিয়ে অ্যাডাম রসিংটনের (২৫৮) পরই দ্বিতীয় সর্বোচ্চ ২৩৬ রান পারভেজ হোসেন ইমনের। ১৩টি উইকেট নিয়ে সেরা উইকেটশিকারী বিশ্বকাপ দলে থাকা শরীফুল ইসলাম, ১২ টি উইকেট নিয়ে শরীফুলের পরই আছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। কিন্তু হাতে গোনা এই কয়েকজনের নাম বাদ দিলে বিশ্বকাপ দলে থাকা বাকিদের পারফরম্যান্স কি! হতাশ হতে হয় এখানেই। বিপিএলের ২০ ম্যাচ শেষে বেশি রান করা ১০ ব্যাটারের তালিকায় একমাত্র পারভেজ হোসেন ইমন ছাড়া নেই বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকা আর কারও নাম। ১২৯ রান নিয়ে এই তালিকার ১১ নম্বরে টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু রান সংগ্রহে তার ওপরে আছেন অনেক আগেই জাতীয় দলের ব্রাত্য হয়ে পড়া নাসির হোসেন (১৩৪) কিংবা জাতীয় দলে জায়গা না পাওয়া আফিফ হোসেন (১৫৩), মাহিদুল ইসলাম অঙ্কনরা (১৫৫)।
ব্যাটিংয়ে ২০০ কিংবা তারচেয়ে বেশি রান করেছেন ৪ ব্যাটার। এই তালিকায় জাতীয় দল থেকে আছেন কেবল সিলেট টাইটানসে খেলা পারভেজ হোসেন ইমন। তবে তাঁর স্ট্রাইকরেট শীর্ষে থাকা রসিংটন (১৩৯.৪৫) কিংবা তিন নম্বরে থাকা নাজমুল হোসেন শান্তর (১৩৯.৭৩) চেয়ে কম—১৩১.১১।
এখানেই শেষ নয়, বিপিএলের হয়ে যাওয়া ২০ ম্যাচের ১১টিতেই ম্যাচসেরা হয়েছেন বিদেশি ক্রিকেটার। ৯টি দেশি ক্রিকেটার। এই দেশি ম্যাচসেরাদের তালিকায় বিশ্বকাপ টি-টোয়েন্টির বাংলাদেশ দল থেকে আছেন শুধুমাত্র একজন—নাসুম আহমেদ।
বোলিং ১৩ ও ১২ উইকেট নিয়ে শরীফুল, মোস্তাফিজ ওপরের দিকে থাকলেও ভালো ফর্মে নেই তাসকিন আহমেদ। পাঁচ ম্যাচে তাঁর শিকার মাত্র ৩ উইকেট; ইকোনমি ৯.৭৭। অলরাউন্ডার সাইফ হাসানও নিজেকে মেলে ধরতে ব্যর্থ (৪৮ রান, ২)। তাঁর তুলনায় শেখ মেহেদীর পারফরম্যান্স ভালো—১০১ রান করার পাশাপাশি ৭ উইকেট তাঁর।
ঘরের মাঠে চিরচেনা মাঠ ও কন্ডিশনে এই যদি হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের পারফরম্যান্স, তাহলে দেশের বাইরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে লড়াই করতে হবে তাঁদের। তাঁদের সে লড়াইটা বিপিএলের পরের অংশে দেখা যাবে কি!
সবচেয়ে বেশি রান করা রসিংটন এবং বেশি উইকেট পাওয়া শরীফুল দুজনই চট্টগ্রাম রয়্যালসের। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলেরও শীর্ষে চট্টগ্রাম। শুক্রবার রাজশাহীর বিপক্ষে সিলেটে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়েছেন রসিংটন, ছিটকে পড়েছেন টুর্নামেন্ট থেকে। তাঁকে ছাড়াই বিপিএলের পরের অংশ বড় পরীক্ষা দিতে হবে চট্টগ্রাম রয়্যালসেও।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৫ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে