
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হবেন মিঠুন মানহাস–কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল এমন খবর। অবশেষে সেটাই সত্যি হলো। ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের পদে বসলেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের সাবেক কোচ মানহাস।
গত মাসে রজার বিনি পদত্যাগ করার পর থেকেই বিসিসিআইয়ের সভাপতির পদ খালি ছিল। অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন সহ–সভাপতি রাজীব শুক্লা। আজ বিসিসিআইয়ের ৯৪ তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হন মানহাস।
২০১৭ সালে অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে মানহাসকে দুই বছরের জন্য নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে দলের অংশ ছিলেন সাইফ হাসান, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কনদের মতো ক্রিকেটাররা।
বাংলাদেশ যুব দলের ব্যাটিং পরামর্শক ছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোচিং করানোর অভিজ্ঞতা আছে মানহাসের। পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, গজরাট টাইটান্সের সহকারী কোচের ভূমিকা পালন করেছেন সাবেক এই ক্রিকটার।
মানহাসের জন্ম জম্মুতে। এই অঞ্চল থেকে প্রথমবারের মতো কেউ বিসিসিআইয়ের সভাপতি হলেন। ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ ছিলেন ৪৫ বছর বয়সী মানহাস। তবে কখনও আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করা হয়নি তার। রঞ্জি ট্রফিতে দিল্লির অধিনায়কত্ব করেছেন মানহাস। ১৫৭টি প্রথম শ্রেণীর ম্যাচে করেছেন ৯৭১৪ রান। সেঞ্চুরি ২৭ টি। ১৩০টি লিস্ট ‘এ’ ম্যাচে ব্যাট হাতে তাঁর সংগ্রহ ৪১২৬ রান। তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন পাঁচবার। এছাড়া ৯১টি টি–টোয়েন্টিতে ১১৭০ রান করেছেন মানহাস।
আইপিএল খেলার অভিজ্ঞতাও আছে মানহাসের। দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স এবং চেন্নাই সুপার কিংসের হয়ে কোটি টাকার টুর্নামেন্টে মোটা ৫৫ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ব্যাট হাতে ২২.৩৪ গড়ে করেছেন ৫১৪ রান।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২২ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে