হারারে টেস্টে কাল প্রথম দিনে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি লিটন দাসের ইনিংসটা। তবে লিটনের নিশ্চয়ই আক্ষেপ হচ্ছে এ ইনিংসটা নিয়েই! সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ফিরেছেন ব্যক্তিগত সর্বোচ্চ ৯৫ রান করে। টেস্ট ক্যারিয়ারের ৪২ ইনিংসে এ নিয়ে নয়বার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেও সেঞ্চুরির দেখা পাননি লিটন, যেটা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।
জিম্বাবুয়ের বিপক্ষে কাল লিটনের সুযোগ এসেছিল টেস্টে সেঞ্চুরির আক্ষেপ ঘোচানোর। তবে আরও একবার তিনি ফিরেছেন নড়বড়ে নব্বইয়ে কাটা পড়ে। এর আগে টস জিতে ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। স্কোরবোর্ডে ১৩২ রান তুলতেই ফিরে গেছেন ছয় ব্যাটসম্যান। ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে টেনে তুলেছেন লিটন আর মাহমুদউল্লাহ রিয়াদ।
দুর্দান্ত ব্যাটিং করা লিটন যেমন আশা দেখিয়েছেন, তেমনি হতাশও করেছেন দিনের শেষ দিকে উইকেটটা বিলিয়ে দিয়ে এসে। ডোনাল্ড ত্রিপানোর শর্ট বলটা পুল করতে গিয়ে ধরা পড়েছেন ভিক্টর নোয়াচির হাতে। লিটন তখন সেঞ্চুরি থেকে ৫ রান দূরে। এর আগে আরও একবার ৯০-এর ঘরে কাটা পড়েছেন লিটন। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৯৪ করে ফিরেছিলেন তিনি।
ফিফটি পেরোনো বাকি সাত ইনিংসে তিনবার লিটন আউট হয়েছেন ৬৯, ৭০ ও ৭১ রান করে। তিনবার আউট হয়েছেন ৫০ থেকে ৬০ রানের মধ্যে। ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে না পারার এই তালিকা লিটনের শুধু লম্বাই হচ্ছে। সেঞ্চুরি ছাড়াই টেস্টে লিটনের রান ১২২৯। আর এতেই বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ রানের রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন রাজিন সালেহকে। রাজিনের রান ছিল ২৪ টেস্টে ১১৪১।
ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে না পারার সান্ত্বনা অবশ্য লিটন খুঁজে নিতে পারেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলার কাছ থেকে। ক্যারিয়ারে ১৮ ফিফটির বিপরীতে নেই তাঁর একটিও সেঞ্চুরি। শ্রীলঙ্কান এই ব্যাটসম্যান ৮০ ইনিংসে ১৮ বার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেও দেখা পাননি টেস্ট সেঞ্চুরির।
ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার কাজে ফাওয়াদ আলম আবার হাঁটেন বিপরীত পথে। পঞ্চাশ পেরোলেই তিনি সেটিকে টেনে নিয়ে যান শতকে। ক্যারিয়ারে যে চারবার পঞ্চাশ পেরিয়েছেন, সেঞ্চুরি করেছেন প্রতিটিতেই। সর্বশেষ ১৯৬৬ সালে ইংলিশ ক্রিকেটার জন এডরিচ এই কীর্তি গড়েছিলেন। এর ৫৫ বছর পর ফাওয়াদ আলম তাঁর সেই রেকর্ড স্পর্শ করছিলেন এই জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টেই।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে