বল হাতে ১৬ রানের বিপরীতে ৩ উইকেট, ব্যাট হাতে ২০ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস—সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে বিপিএলে টানা পঞ্চম হার দেখল দুর্দান্ত ঢাকা। আর হ্যাটট্রিক জয় পেল রংপুর রাইডার্স।
নিজেদের সপ্তম ম্যাচে আজ ঢাকার বিপক্ষে ৬০ রানের দারুণ জয় পেয়েছে রংপুর। ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১১৫ রানেই গুটিয়ে যায় ঢাকার ইনিংস। ওপেনার মোহাম্মদ নাইম শেখ ছাড়া বাকিরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে ব্যর্থই হয়েছেন। ৩টি করে চার ও ছক্কায় ৩১ বলে ৪৪ রানের দারুণ এক ইনিংস খেলেন নাইম।
টপ অর্ডারের সাব্বির হাসান ও সায়েম আইয়ুবকে আউট করে ঢাকাকে শুরুতেই বিপর্যয়ে ফেলে দেন শেখ মেহেদী হাসান। ২২ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন তিনি। সাকিব ফেরালেন অ্যালেক্স রস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামকে।
নামটা ছাড়া ঢাকার কিছুই ‘দুর্দান্ত’ নয়। রংপুর রাইডার্সের বিপক্ষেও আজ বোলিংটা ভালো হয়নি তাদের। ব্যাট আগে সাকিবের জ্বলে ওঠার ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ১৭৬ রানের বড় লক্ষ্য দেয় রংপুর।
বেশ কিছু দিন চোখের সমস্যার কারণে স্বস্তিতে ব্যাটিং করতে পারছিলেন না সাকিব। কয়েক ম্যাচে ব্যাটিং করেননি, সর্বশেষ ম্যাচে আবার আউট হয়েছেন গোল্ডেন ডাক মেরে। তবে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০ বলে ৩৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
মিরপুরে ফিরেই যেন বিপিএলের চেহারা আগের মতো। এবারের টুর্নামেন্টে ঢাকার প্রথম পর্বে সব ম্যাচেই টস জেতা দল আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ফিরতে পর্বের শুরুটাও একই। টস জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ঢাকা।
বাবর আজম ও রনি তালুকদারের দুর্দান্ত ব্যাটিংয়ে ওপেনিং জুটিতেই ৬৭ রান জমা হয় রংপুরের স্কোরে। ৮ম ওভারে রনিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আরাফাত সানি ব্রেকথ্রু এনে দেন ঢাকাকে। ২৪ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন রনি। ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা।
দ্বিতীয় উইকেটে সাকিব-বাবরের ৩৯ বলে ৫২ রানের আরেকটি দারুণ জুটি। যার কল্যাণে ১ উইকেটে ১০০ পেরোয় রংপুর। তবে এই ম্যাচেও ফিফটির আক্ষেপ নিয়ে ফিরতে হয় বাবরকে। আজও ফিফটি হাতছাড়া করলেন ৩ রানের জন্য। ৪৩ বলে আউট হয়েছেন ৪৭ রান করে। ইনিংসের ১৫তম ওভারে তাঁকে ফিরিয়ে এবারের বিপিএলে প্রথম উইকেটের দেখা পেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। একই ওভারে সাকিবকেও আউট করেছেন মোসাদ্দেক। সাকিবের ৩৪ রানের ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ১টি চারের বাউন্ডারি।
সুবিধা করতে পারেননি আজমতউল্লাহ ওমরজাই (৩)। পঞ্চম উইকেটে ঝড় তোলেন নুরুল হাসান সোহান ও মোহাম্মদ নবী। ২২ বলে ৪৪ রান স্কোরে জমা করেন দুজনে মিলে। সোহান ১০ বলে ১৬ ও নবী ৩ ছক্কায় ১৬ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। আফগান অলরাউন্ডার ৩টি ছক্কাই মেরেছেন শেষ ওভারে তাসকিন আহমেদকে। যার সৌজন্যে রংপুর ৪ উইকেটে সংগ্রহ করে ১৭৫ রান।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে