
বিরাট কোহলি মানেই যেন আলোচনা। মাঠের পারফরম্যান্স তো বটেই, এর বাইরে অন্যান্য ঘটনাতেও তিনি চলে আসেন ‘লাইমলাইটে’। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে টানা দুই সেঞ্চুরি করা কোহলি এবার আলোচনায় অন্য এক ঘটনায়।
কোহলির আলোচিত ‘নাগিন ড্যান্সের’ ঘটনা ঘটেছে গত রাতে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে। ৩৫৯ রানের লক্ষ্যে নেমে দলীয় ২৬ রানেই প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে কুইন্টন ডি কককে (৮) ফেরান আর্শদীপ সিং। ডি কক আউট হওয়ার পর কোহলি ‘নাগিন ড্যান্স’ করেছেন। বাঁ হাতের তালুর ওপর ডান হাতের কনুই রেখে সাপের ফণা তোলার মতো ভঙ্গিতে হাত নাচিয়েছেন বারবার। ভারতীয় তারকা ব্যাটারের এমন উদযাপন সামাজিক মাধ্যমে ভাইরাল। ভক্ত-সমর্থকেরাও অনেক উপভোগ করেছেন তাঁর এই নাগিন ড্যান্সের উদযাপন। কেউ একজন লিখেছেন, ‘মাঠ ও মাঠের বাইরে এমন পরিবেশই তো চাই।’
টস হেরে আগে ব্যাটিংয়ে নামা ভারত ৯.৪ ওভারে ২ উইকেটে ৬২ রানে পরিণত হয়। পাওয়ার প্লের মধ্যে দুই উইকেট হারানোর পর বড় জুটি গড়ার দায়িত্ব নেন বিরাট কোহলি-রুতুরাজ গায়কোয়াড়। তৃতীয় উইকেট জুটিতে ১৫৮ বলে ১৯৫ রানের জুটি গড়েছেন তাঁরা (কোহলি-গায়কোয়াড়)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে এটা যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটি। কোহলি, গায়কোয়াড় দুজনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৮৩ বলে গায়কোয়াড় করেছেন ১০৫ রান। কোহলি ১০২ রান করেছেন ৯৩ বলে।
ভারতের দেওয়া ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করে দক্ষিণ আফ্রিকা ৪ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে। ম্যাচ হারলেও গায়কোয়াড়-কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাহুল বলেন, ‘রুতু ও তার (কোহলি) ব্যাটিং দেখাটা ছিল চোখের শান্তি। বিরাটকে আমরা ৫৩ বা ৫৫ বার দেখলাম এমনটা (সেঞ্চুরি) করতে। সে তার কাজ করে যাচ্ছে। রুতুর ব্যাটিং দেখেও ভালো লেগেছে। ফিফটির পর রান তোলার গতি বাড়িয়েছে।’
ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি গায়কোয়াড় তুলে নিয়েছেন এই ম্যাচে। কোহলির এটা ওয়ানডে ক্যারিয়ারের ৫৩তম সেঞ্চুরি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪ বার তিন অঙ্ক ছুঁয়েছেন ভারতীয় ব্যাটিং তারকা। ১০০ সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা এখনো কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। বিশাখাপত্তনমে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে হবে ৬ ডিসেম্বর।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৪ ঘণ্টা আগে