
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের ১৬ সদস্যের দল আজ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে জায়গা পাননি শরীফুল ইসলাম। কেন তাঁকে নেওয়া হয়নি, সেই ব্যাখ্যা আজ দিয়েছেন বিসিবি নির্বাচক হান্নান সরকার।
পাকিস্তান সিরিজের দলে থাকলেও রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ হয়নি। কারণ, কুঁচকির চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে তিনি খেলতে পারেননি। তাঁর জায়গায় খেলেছিলেন তাসকিন আহমেদ। সেই শরীফুল এখনো ফিট হয়ে উঠতে পারেননি। বাংলাদেশের বাঁহাতি পেসারকে নিয়ে আজ মিরপুরের শেরেবাংলায় সংবাদ সম্মেলনে হান্নান বলেন, ‘শরীফুলকে আসলে শতভাগ ফিট বলা যাবে না। কারণ আপনারা জানেন যে দ্বিতীয় টেস্টেই সে আনফিট ছিল। পাকিস্তানে নির্বাচন প্রক্রিয়ায় সে সেরা একাদশেই ছিল না। এর পর থেকে তাঁকে প্রক্রিয়ার মধ্যে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। ফিজিও-ট্রেনাররা তাঁকে দেখছেন। সে টেস্টের জন্য শতভাগ ফিট আমি বলব না। আপনি জানেন যে টেস্টে ১৫-২০ ওভার বোলিং করা হতে পারে।’
স্পিন ও পেস আক্রমণের সমন্বয় বাংলাদেশ রেখেছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে। যেখানে তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ—এই চার পেসার আছেন ১৬ সদস্যের দলে। শরীফুল পুরোপুরি ফিট না থাকায় টেস্টে নেওয়াটা ঝুঁকিপূর্ণ হতো বলে মনে করেন হান্নান। বিসিবি নির্বাচক বলেন, ‘আপনারা যেহেতু জানেন যে টেস্ট দলে প্রতিদ্বন্দ্বিতা করার মতো বেশ কয়েক জন খেলোয়াড়কে আমরা তৈরি করতে পেরেছি। এখন পর্যন্ত তারা ফিট আছে। সেই জায়গা থেকেই শরীফুলের ব্যাপারে আমরা ঝুঁকি নেইনি।’
ভারত সফরে সব মিলিয়ে পাঁচ ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের পর দল দুটি মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। যেখানে ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর সীমিত ওভারের ক্রিকেটে (ওয়ানডে, টি-টোয়েন্টি) নিয়েছেন ১০২ উইকেট। শরীফুলের ক্ষেত্রে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও তাই বিবেচনায় রেখেছেন হান্নান,‘সামনে আমাদের টি-টোয়েন্টি ম্যাচও রয়েছে। যেহেতু শরীফুল সাদা বলের ক্রিকেটে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। শতভাগ ফিট না থাকায় ঝুঁকি নিতে চাচ্ছি না। যদি সময়ের সঙ্গে সঙ্গে সেরে উঠতে পারে, ইনশা আল্লাহ সে টি-টোয়েন্টিতে খেলতে পারবে।’

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
৫ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৬ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৭ ঘণ্টা আগে