ইমরুল কায়েস জাতীয় দলে জায়গা হারিয়েছেন আরও আগে। সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুনও। এ দুজনই ডাক পেয়েছেন এইচপি দলের বিপক্ষে বিসিবির ঘোষিত ‘এ’ দলের স্কোয়াডে। তবে ইমরুলকে রাখা হয়েছে কেবল ওয়ানডে ম্যাচের জন্য। আজ সোমবার মুমিনুল হককে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের দল।
ইমরুল ও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া মিঠুন ছাড়া এই দলে আছেন টেস্ট দলের নিয়মিত মুখ সাদমান ইসলাম। জাতীয় দলে আসা-যাওয়ার মাঝে থাকা সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসাইন শান্তরাও সুযোগ পাচ্ছেন নিজেদের প্রমাণ করার।
আগামী ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই দলের প্রথম চার দিনের ম্যাচটি। ২৩ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ওয়ানডে হবে ২ অক্টোবর ও ৪ অক্টোবর।
১৫ সদস্যের ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, মোহাম্মদ মিঠুন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, এবাদত, আবু জায়েদ, খালেদ আহমেদ, কামরুল ইসলাম, শহীদুল ইসলাম, ইমরুল কায়েস (শুধু ওয়ানডে)।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৬ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৭ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে