২০২৪ আইপিএলের শুরু ও শেষটা অসাধারণভাবে করেছেন মোস্তাফিজুর রহমান। পাঞ্জাব কিংসের বিপক্ষে পরশু রাতে ম্যাচ দিয়েই আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবারের আইপিএলে মোস্তাফিজের পথচলা। তবে শেষ ভালো যার, সব ভালো তার—এমন কথাও যে বহুল প্রচলিত। আইপিএল পর্ব শেষ হওয়ার পরও চেন্নাই সুপার কিংস ভুলতে পারছে না ফিজকে।
চেন্নাই তাদের ফেসবুক পেজে বাংলাদেশ সময় গতকাল রাত ১০টা ২৬ মিনিটে ফিজের বোলিং অ্যাকশনের ছবি পোস্ট করে। পুরো টুর্নামেন্টে তাঁর বোলিং পরিসংখ্যান তুলে ধরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি। ফিজের নামের সঙ্গে মিল রেখে চেন্নাই ক্যাপশন দেয়, ‘হলুদ জার্সিতে ম্যাগনিফিজিয়েন্ট যাত্রা। সুইং চালিয়ে যান রহমান।’ ১৩ ঘণ্টায় পোস্টটির রিঅ্যাকশন ২ লাখ ছাড়িয়ে গেছে। মন্তব্য হয়েছে প্রায় সাড়ে ৯ হাজার। শেয়ার হাজার ছাড়িয়েছে।
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই-পাঞ্জাব ম্যাচ শেষেই মোস্তাফিজকে নিয়ে প্রশংসামূলক পোস্ট করে চেন্নাই। সেই ম্যাচে ৪ ওভারে ২২ রান খরচ করে উইকেটশূন্য থাকলেও ১ ওভার মেডেন দিয়েছেন। বাংলাদেশের বাঁহাতি পেসারের ছবি পোস্ট করে তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ের কথাই বলে চেন্নাই। চেন্নাইয়ের পেসারদের মুক্ত হস্তে রান বিলানোর রাতে কিপটে ছিলেন ফিজই। পাঞ্জাবের কাছে ৭ উইকেটে হারের পর চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং পরে আর ফিজকে পাবেন না দেখে হতাশা প্রকাশ করেন।
চেন্নাই এখনো পর্যন্ত ১০ ম্যাচ খেললেও মোস্তাফিজ খেলার সুযোগ পেয়েছেন ৯ ম্যাচ। ৯.২৬ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। পাওয়ার প্লেতে মোস্তাফিজ ৪৮ শতাংশ ডট বল করেছেন ৷ পেয়েছেন ৩ উইকেট ৷ পাওয়ার প্লেতে যেখানে এবারের আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করছে দলগুলো, সেখানে প্রায় অর্ধেক ডট বল করা ফিজের জন্য চাট্টিখানি কথা নয়। তাঁর মূল অস্ত্র স্লোয়ার-কাটারে পেয়েছেন ৮টি উইকেট ৷ ৪৮ শতাংশ বলই করেছেন স্লোয়ার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন। যার মধ্যে রয়েছে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসির মতো তারকা ব্যাটারদের উইকেট। ফিজের আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিং এটাই।
আরও পড়ুন:

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৮ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে