বিশ্বকাপের মতো মঞ্চে কোনো দলের বিপক্ষে প্রথম জয়—এর চেয়ে ভালো উপলক্ষ্য আর কী হতে পারে! কথাটা বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রসঙ্গেই বলা। শারজায় গত রাতে ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ এলেও সেটা লুফে নিতে পারল না নিগার সুলতানা জ্যোতির দল।
শারজায় গত রাতে টস জিতে প্রথমে ব্যাটিং নেন ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট। প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ইংলিশরা করে ৪৭ রান। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু বাংলাদেশের। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ইংলিশরা ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রানে থেমে যায়। ওভারপ্রতি ৬-এর কম লক্ষ্য থাকলেও বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গেছে ২১ রানে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেন, ‘আমরা বড় দলকে হারানোর দারুণ সুযোগ হারালাম। আমাদের বোলাররা দারুণ কাজ করেছে। তবে আমাদের ব্যাটাররা হতাশ করেছে। তারা পাওয়ারপ্লেতে যেভাবে শুরু করেছিল, তারপর আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি।’
১১৯ রান তাড়া করতে নেমে ৪.১ ওভারে ২ উইকেটে ১৭ রানে পরিণত হয় বাংলাদেশ। সেখান থেকে দলকে আশা জোগাতে থাকেন অধিনায়ক জ্যোতি ও সোবহানা মোস্তারি। তৃতীয় উইকেট জুটিতে ৪৪ বলে ৩৫ রান যোগ করেন জ্যোতি ও মোস্তারি। ম্যাচে এটাই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। জ্যোতি রানআউটের শিকার হলে ভেঙে যায় এই জুটি। ২ রান নেওয়ার সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা বাংলাদেশ অধিনায়ক ডাইভ দিয়েও উইকেট বাঁচাতে পারেননি। জ্যোতি বলেন,‘এমন উইকেটে ভালো জুটির দরকার ছিল। পাওয়ারপ্লেতে আমরা রান করতে পারিনি। এটা আমাদের ভুগিয়েছে। ভুল সময়ে আমিও আউট হয়ে গেলাম।’
২০ ওভারে ৭ উইকেটে ৯৭ রানে থেমে যায় বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন মোস্তারি। তিন নম্বরে নামা এই ব্যাটার ৪৮ বলের ইনিংসে মেরেছেন ১টি করে চার ও ছক্কা। বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটারের প্রশংসা করে জ্যোতি বলেন, ‘সে (মোস্তারি) দারুণ খেলেছে। আগের ম্যাচেও খেলেছে। খুবই খুশি তাকে নিয়ে। আশা করি সামনের ম্যাচগুলোতে সে একই কাজ করতে পারবে।’
বাংলাদেশের জন্য এবারের বিশ্বকাপে সেটা দ্বিতীয় ম্যাচ হলেও ইংল্যান্ডের জন্য সেটা প্রথম। বাংলাদেশকে ২১ রানে ইংলিশরা ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে সবার ওপরে অবস্থান করছে। ইংল্যান্ডের নেট রানরেট +১.০৫। ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকায় তিনে বাংলাদেশ। জ্যোতির দলের নেট রানরেট -.১২৫। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার নেট রানরেট +০.৭৭৩।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে