
বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরের সূচিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে পূর্বনির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এখন শুধু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।
আগামী অক্টোবরে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ নারী দল। এই সফরে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সূচি সমন্বয়ের কারণে সংক্ষিপ্ত ওভারের সিরিজটি আর থাকছে না।
আসন্ন আইসিসি নারী চ্যাম্পিয়নস ট্রফির সূচি পুনর্বিন্যাসের কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাদ দিয়েছে সিএ। টুর্নামেন্টটি আগে শ্রীলঙ্কায় জুন-জুলাইয়ে হওয়ার কথা থাকলেও আইসিসির সবশেষ সিদ্ধান্তে সেটা এগিয়ে ফেব্রুয়ারিতে আনা হয়েছে। এই সময় পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সিরিজের সূচিতেও।
সিএ জানিয়েছে, সূচি বদলের সিদ্ধান্তে সহযোগিতা করেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। পাশাপাশি নিউজিল্যান্ডকে দুই দফা সফরে রাজি করাতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংস্থাটি। সিএ’র বিবৃতিতে বলা হয়েছে, ‘সহযোগিতার জন্য বাংলাদেশ ও নিউজিল্যান্ডের কাছে আমরা কৃতজ্ঞ। বিশেষ করে নিউজিল্যান্ড দুই বার অস্ট্রেলিয়া সফর করতে রাজি হওয়ায় কৃতজ্ঞ।’
আগের সূচি অনুযায়ী, ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার। টি-টোয়েন্টি সিরিজ বাতিল হওয়ায় দুই দলের সিরিজ শেষ হবে ১৪ অক্টোবর। নতুন সূচিতে ৯, ১১ ও ১৪ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ওয়ানডে খেলবে দুই দল।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪১ মিনিট আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে