অনেক দিন ধরেই ছন্দে নেই রোহিত শর্মা। আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে সর্বশেষ ১০ ইনিংসে একটি মাত্র ফিফটি করেছেন ভারতীয় ব্যাটার। ফলে কঠিন সময়ে তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন সুনীল গাভাস্কার।
গতকাল গুজরাট টাইটানসের বিপক্ষে ৫৫ রানে রোহিতরা হারার পরেই এমনটি জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার। ভারতীয় কিংবদন্তি বলেছেন, ‘মুম্বাইয়ের ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন দেখতে চাই। সততার সঙ্গে এটাও বলতে চাই যে, রোহিতেরও আপাতত কিছু সময়ের জন্য বিশ্রামে যাওয়া উচিত এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নিজেকে ফিট রাখা উচিত। শেষ কয়েকটি ম্যাচের জন্য সে আবার আসতে পারে। তবে এই মুহূর্তে তার শ্বাস নেওয়া প্রয়োজন।’
এবারের মৌসুমে দলের মতো নিজের পারফরম্যান্স খারাপ রোহিতের। গতকাল মাত্র ২ রান করতে পেরেছেন তিনি। সব মিলিয়ে ৭ ম্যাচে ১৮১ রান করেছেন এখন পর্যন্ত। ফিফটি একটি। এমন কঠিন মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়েও হয়তো ভাবতে পারেন এমনটা মনে করছেন গাভাস্কার। টেস্টে সর্বপ্রথম ১০ হাজার রানের মালিক বলেছেন, ‘তাকে কিছুটা আচ্ছন্ন দেখাচ্ছে। মনে হয়, ফাইনাল নিয়ে এখনই ভাবা শুরু করেছে। সত্যি কিনা জানি না। তবে বিশ্বাস করি যে, এই মুহূর্তে তার একটু বিশ্রাম প্রয়োজন। ফাইনালের আগে ছন্দে ফেরার জন্য শেষ দিকে তিন বা চার ম্যাচে ফিরে আসতে পারে।’
শুধু রোহিতকে নিয়েই কথা বলেননি গাভাস্কার। ভারতীয় অধিনায়কের আইপিএল দল নিয়েও কথা বলেছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন দল গত মৌসুমে তলানিতে শেষ করেছিল। এবারের অবস্থানও ভালো না। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে তারা। এখান থেকে প্লে অফে খেলতে মিরাকল কিছু করতে হবে বলে মনে করছেন গাভাস্কার।
গাভাস্কার বলেছেন, ‘আইপিএলের প্লে অফে জায়গা পেতে হলে মুম্বাইকে মিরাকল কিছু করতে হবে। এই মুহূর্তে তারা যেখানে আছে ধারণা করা যাচ্ছে যে, শেষ সময়ে হয়তো ৪ নম্বরে থাকতে পারে। তবে এটির নিশ্চয়তার জন্য ব্যাটিং-বোলিংয়ে কিছু অসাধারণ ক্রিকেট খেলতে হবে।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে