
সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ মানেই দাপুটে বাংলাদেশ। ২০২৩, ২০২৪ সালে টানা দুইবার যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। শিরোপা রক্ষার অভিযানে এবার আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলছে দাপট দেখিয়ে। সেমিফাইনালের পথে এখন তামিম-জাওয়াদ আবরাররা।
আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটের জয়ে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করলেও বাংলাদেশ ম্যাচটা জিতেছে ৭ বল হাতে রেখে।তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশের নেট রানরেটটা হয়েছে +০.১৫৬। আজ দুবাইয়ের ‘দ্য সেভেন্স স্টেডিয়ামে’ বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং লাইনআপ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ২ উইকেটে ৫৪ রান করেছে তামিমের দল। জিততে আর মাত্র ৭৭ রান করতে হবে। অপরদিকে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে যদি শ্রীলঙ্কার কাছে আফগানিস্তান হেরে যায়, তাহলে বিনা সমীকরণে সেমিতে উঠবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
টস হেরে আগে ব্যাটিং পাওয়া নেপাল দারুণ শুরু করে। ৪০ বলে ৪০ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রাখেন সাহিল প্যাটেল ও নিরাজ কুমার যাদব। নেপালের ইনিংসে এটাই সর্বোচ্চ জুটি। সপ্তম ওভারের চতুর্থ বলে সাহিলকে (১৮) ফিরিয়ে জুটি ভাঙেন সাদ ইসলাম। উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নেপাল ৩১.১ ওভারে ১৩০ রানে গুটিয়ে গেছে। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেছেন অভিষেক তিওয়ারি। বাংলাদেশের মোহাম্মদ সবুজ ৭ ওভারে ২৭ রানে নিয়েছেন ৩ উইকেট। অধিনায়ক তামিমসহ দুটি করে উইকেট নিয়েছেন সাদ ও শাহরিয়ার আহমেদ। শাহরিয়া আল আমিন পেয়েছেন এক উইকেট।
জয়ের লক্ষ্যে নেমে আক্রমণাত্মক শুরু করতে গিয়ে কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ। ৩.২ ওভারে ২ উইকেটে ২৯ রানে পরিণত হয় তামিমের দল। আবরার ২৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রানে অপরাজিত। তাঁর সঙ্গী কালাম সিদ্দিকী ৬ রানে ব্যাটিং করছেন। অপরদিকে আইসিসি একাডেমি মাঠে টস জিতে আগে ব্যাটিং নেওয়া আফগানিস্তান পুরো ৫০ ওভার খেলে ২৩৫ রানে গুটিয়ে গেছে। যদি আফগানদের কাছে শ্রীলঙ্কা হেরে যায়, তাহলে চলে আসবে নানা সমীকরণ। বর্তমানে ২ পয়েন্ট ও +৪.০২৩ নেটরানরেট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে। নেপাল ও আফগানিস্তান কোনো পয়েন্ট পায়নি এখনো। -০.১৫৬ ও -৪.০২৩ নেট রানরেট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকায় তিন ও চারে আফগানিস্তান ও নেপাল।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১১ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে