
প্রথম দিন শেষে ৫৫ রানে অপরাজিত ছিলেন নাঈম শেখ। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমেও ক্রিজে টিকে যান। সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন। কিন্তু নড়বড় নব্বইয়ের ঘরে আটকে যান এই বাঁ হাতি ওপেনার। নাঈমের মতো সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন আরেক বাঁ হাতি ব্যাটার সৌম্য সরকার।
কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে ঢাকার বিপক্ষে প্রথম ইনিংসে ৩৩৬ রানে অলআউট হয়েছে ময়মনসিংহ। দলটির হয়ে সর্বোচ্চ ৯০ রান করেন নাঈম। ১৫৬ বলে ১১ চারে সাজানো তাঁর ইনিংস। শহিদুল ইসলামের অবদান ৭৯ রান। শুভাগত হোম চৌধুরী করেন ৩৭ রান। আব্দুল মজিদের ব্যাট থেকে আসে ৩৪ রান। জবাবে বিনা উইকেটে ১৭ রান করে দিনের খেলা শেষ করেছে ঢাকা।
কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুতেই ১৯৯ রানের গুটিয়ে যায় সিলেট। লক্ষ্য তাড়ায় ১৮৭ রানে ৮ উইকেট হারিয়েছে রংপুর। সর্বোচ্চ ৪৯ রান করেন তানভীর হায়দার। ৩৬ রানে ৪ উইকেট নেন আবু জায়েদ রাহী।
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে স্বাগতিকদের ইনিংস থেমেছে ৩৫১ রানে। ৫ উইকেট নেন সফর আলী। দ্বিতীয় দিন শেষে খুলনার সংগ্রহ ৮ উইকেটে ২৪৯ রান। সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতে ফেরেন সৌম্য। ৫৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন জিয়াউর রহমান। ৫৫ রানে ৪ ব্যাটারকে ফেরান মেহেদি হাসান।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের করা ২১২ রানের জবাবে রাজশাহীর ইনিংস থেমেছে ২৩৫ রানে। ৬৫ রান করেন প্রীতম কুমার। ৪৫ রান আসে আলী মোহাম্মদ ওয়ালিদের ব্যাট থেকে। বরিশালের হয়ে ৫ উইকেট নেন তানভীর। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২২ রানে ১ উইকেট হারিয়েছে বরিশাল।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩১ মিনিট আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে