ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই ধাক্কা খেয়েছিল ভারত। ঘরের মাঠে বিরাট কোহলিকে শুরুর দুই টেস্টে না পাওয়ার দুঃসংবাদ। ব্যক্তিগত কারণে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। পরে পাঁচ টেস্টের সিরিজ থেকেই নিজেকে বাইরে রাখেন ‘রান মেশিন’ কোহলি।
কোহলিকে না পাওয়ার ধাক্কা অবশ্য বেশ ভালোভাবেই কাটিয়ে উঠেছে ভারত। প্রথম টেস্ট হেরে সিরিজ শুরু করলেও সর্বশেষ তিন টেস্টের জয়ে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকেরা। এতে ঘরের মাঠে টানা ১৭ টেস্ট সিরিজ জয়ের রেকর্ডটা আরও সমৃদ্ধ করেছে ভারত। গতকাল রাঁচি টেস্টে সিরিজ নিশ্চিত হওয়ার পর দলকে অভিনন্দন জানান কোহলি।
তবে কোহলিকে ছাড়া ভারত টেস্ট সিরিজ জিতলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কী পারবে প্রথমবারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হতে। কিংবা শুরুটা কেমন করবে বেঙ্গালুরু যদি না খেলেন ৩৫ বছর বয়সী ব্যাটার। এমন জল্পনার জন্ম দিয়েছেন সুনীল গাভাস্কার। ভারতীয় কিংবদন্তি মনে করেন এবারের আইপিএলে না খেলতে পারেন কোহলি।
রাঁচির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে স্টার স্পোর্টসের এক ইভেন্টের সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন গাভাস্কার। টেস্টে প্রথম ১০০০০ রান করা ব্যাটারের কাছে প্রশ্ন করা হয়েছিল কোহলি কী রান ক্ষুধা নিয়ে আইপিএলে নামবেন। তখন প্রশ্নের জবাবে ৭৪ বছর বয়সী সাবেক ব্যাটার বলেন, ‘সে কী খেলবে? কিছু কারণে (ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে) সে খেলেনি। সম্ভবত একই কারণে আইপিএলে নাও খেলতে পারে।’
গাভাস্কারের এমন সন্দেহের অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার মূল কারণ ছিল দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন কোহলি। আনুশকা শর্মা ও তাঁর ঘর আলো করে এসেছে পুত্র সন্তান অকায়। ১৫ ফেব্রুয়ারি তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম হলেও তাঁরা সুখবরটি দিয়েছিলেন ২০ ফেব্রুয়ারি। এর আগে দুজনের সংসারে এসেছে ভামিকা নামে এক মেয়ে। বর্তমানে পরিবার নিয়ে লন্ডনে আছেন জনপ্রিয় এই দম্পতি। দুই সন্তানসহ স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকাকে নিয়ে সেখানে সুখের সময় কাটাচ্ছেন কোহলি। মধুর সময়টা আরও দীর্ঘ হতে পারে বলেই আইপিএলে কোহলির না খেলার আশঙ্কা হয়তো করেছেন গাভাস্কার।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে