১৪০ কোটি মানুষের দেশ ভারতে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। বড় টুর্নামেন্টের সময় ম্যানেজমেন্টকে তাই পড়তে হয় মধুর সমস্যায় । নির্বাচকেরা দল নির্বাচনের চেয়ে কাকে বাদ দেবেন তা নিয়ে বেশি সমস্যায় পড়েন।
এশিয়া কাপের দল ঘোষণার পর ভারতীয় ক্রিকেটে এবারও বাদ পড়াদের নিয়ে বিতর্ক চলছে। যাঁর মধ্যে বেশি আলোচনা হচ্ছে তরুণ ব্যাটার ঈশান কিষাণকে নিয়ে। সাবেক ক্রিকেটাররা তাঁর বাদ পড়া নিয়ে আলোচনা করলেও আসল কষ্টটা শুধু ঈশানেই বুঝতে পারছেন। নিজের কষ্টটা লুকাতে না পেরে ভারতীয় ওপেনার হতাশায় সামাজিক মাধ্যমে একটি বার্তা শেয়ার করেছেন।
ঈশানের শেয়ারকৃত বার্তাটি মূলত একটি গানের কিছু লাইন। বেলার লেখা ‘নম্র কবি’ গানটির কিছু অংশ শেয়ার করেন তিনি। যার বাংলা করলে দাড়ায়, ‘কষ্ট পেলেও অন্য কিছু হইও না। তোমাকে ফুল ভাবলে আগুন হয়ে যাও।’ নিজেকে আরও দক্ষ করতে হয়তো গানটি থেকে অনুপ্রেরণা খুঁজছেন ২৩ বছর বয়সী ক্রিকেটার।
টি-টোয়েন্টিতে গত কবছর ধরেই ভারতীয় দলের নিয়মিত মুখ ঈশান। ভালো পারফরমেন্সের পুরস্কার পেয়েছিলেন আইপিএলের নিলামে। তাঁকে সর্বোচ্চ ১৫ কোটি ৫০ লাখ টাকায় কিনেছিল মুম্বাই ইন্ডিয়ানস। তরুণ এই ব্যাটার তার প্রতিদানও দিয়েছেন। ২০২২ আইপিএলে ১৪ ম্যাচে করেছিলেন ৪১৮ রান। যার মধ্যে তিনটা ফিফটি ছিল। উইন্ডিজ সফরেও ছিলেন ভারতীয় দলের সঙ্গে। তবে শেষ শেষ ৬ ম্যাচে ১৫ গড়ে করেছেন ৯০ রান। টপ অর্ডারে নেমে পাওয়ার প্লের সুবিধা পেয়েও স্ট্রাইক রেট ১২৫। নেই কোনো ফিফটি। সাম্প্রতিক সময়ের এমন মলিন পারফরমেন্সের কারণেই হয়তো এশিয়া কাপের দলে ঈশানকে বিবেচনায় রাখেনি ভারতীয় নির্বাচক প্যানেল।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে