বিপিএলে টানা তিন ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে ফরচুন বরিশাল। সাকিব আল হাসানের ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে টেবিলের শীর্ষস্থান দখল করল ফ্র্যাঞ্চাইজিটি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৪ রানে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল সাকিব-মুজিবরা। যদিও শেষ দিকে দারুণ লড়াইয়ের আভাস দেন মেহেদি হাসান মিরাজ ও শরীফুল ইসলাম। কিন্তু তাদের থামিয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে বরিশাল।
আজ চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে বরিশালের দেওয়া ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম থামে ১৩৯ রানে। তাতে বরিশাল উঠে যায় পয়েন্ট তালিকার চূড়ায়। ব্যাটিংয়ে ৩১ বলে ৫০ রানের পর বোলিংয়ে ২৩ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা সাকিব।
টস জিতে ব্যাটিংয়ে নামা বরিশালকে প্রথম ১১ ওভার পর্যন্ত বেশ চাপে রেখেছিল চট্টগ্রাম। শুরুতেই শরীফুলের শিকার হন মুনিম শাহরিয়ার। তৃতীয় বলেই তাঁকে ফেরান এই পেসার। উইকেটের আচরণ বুঝে তিন অফ স্পিনারকেই ‘লেলিয়ে দেন’ নাঈম ইসলাম। বরিশালের পরের তিন ব্যাটারই যে বাঁহাতি-ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত আর সাকিব। তাতে বেশ ফলও মিলেছে। এই সময়ে বরিশালের রানের চাকা প্রায় অচলই হয়ে পড়ে।
বড় চাপে পড়ার পর দলকে টেনে তোলেন সাকিব। অফ স্পিনাররা বোলিং প্রান্ত থেকে সরতেই চড়াও হন সাকিব। সঙ্গী হিসেবে পান তৌহিদ হৃদয়কে। চতুর্থ উইকেটে দুজনে চার-ছক্কায় বাড়াতে থাকেন রানের চাকা।
গড়েন ৩৩ বলে ৫৫ রানের জুটিও। দলীয় ১৩০ রানে হৃদয় ২২ রান করে বিদায় নিলে আবার চাপে পড়ে বরিশাল। দীর্ঘক্ষণের সঙ্গীকে হারিয়ে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি সাকিবও। তবে তার আগেই ৩১ বলে ৫০ রানের ইনিংস হয়ে গেছে সাকিবের।
এর পরের গল্পটা শুধুই মৃত্যুঞ্জয় চৌধুরীর। আরেকটু হলে আরও এক হ্যাটট্রিকের মালিক হয়ে যেতে পারতেন এই বাঁহাতি তরুণ পেসার। ১৯ তম ওভারে ৩ উইকেট নিলেন বটে, কিন্তু সেটি যে হলো চার বলে। হ্যাটট্রিক না হলেও মৃত্যুঞ্জয় আরও একটি দুর্দান্ত বোলিং ফিগার উপহার দিলেন। সবমিলিয়ে মৃত্যুঞ্জয় বোলিংয়ের সুযোগ পেয়েছেন দুই ওভার। তাতেই চার উইকেট তুলে নিয়ে বরিশালের শেষের ঝড় তোলার আশাটা তো থামিয়ে দেন এই পেসারই। ১৬৫-১৭০ রানের স্বপ্ন দেখা বরিশালকে তাই ১৪৯ রানেই সন্তুষ্ট থাকতে হয়।
লক্ষ্য তাড়ায় শুরুতেই উইল জ্যাকসকে হারায় চট্টগ্রাম। তবে দ্বিতীয় উইকেটে আফিফ-শামীম হোসেন থাকায় মুজিবুরের সঙ্গে অনিয়মিত অফ স্পিনার গেইল-হৃদয়কেও বল তুলে দেন বরিশালের অধিনায়ক। তাতে রান আটকে রাখা গেলেও জুটিটা ভাঙা যাচ্ছিল না। ১১তম ওভারে এসেই সাকিব ভাঙেন এই ৭০ রানের জুটি। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষের দিকে জয়ের আভাস দেন মিরাজ-শরীফুল। তবে তাঁদের থামিয়ে দিয়ে ম্যাচ নিজেদের করে নেয় বরিশাল।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১১ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে