
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দিনই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক। নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন রোহিত।
অবসর প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় রোহিত বলেছেন, ‘হ্যালো সবাইকে, আমি জানাতে চাই, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। দেশের হয়ে সাদা পোশাকে প্রতিনিধিত্ব করা আমার জন্য বিরাট সম্মানের বিষয়। এই বছরগুলোয় আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমি ওয়ানডে সংস্করণে ভারতের প্রতিনিধিত্ব চালিয়ে যাব।’
রোহিতের অবসরের সিদ্ধান্ত এসেছে একাধিক হতাশাজনক সিরিজের পর। লম্বা সময় ধরে লাল বলে ব্যাট হাতে ধুঁকছিলেন তিনি। ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, তারপর অস্ট্রেলিয়া সফর—৮টি টেস্টে মাত্র একবারই ৫০ রানের গণ্ডি পেরিয়েছিলেন। ব্যাটিং গড় ছিল ১০.৯৩। বাংলাদেশকে দুটি টেস্টেই হারালেও নিউজিল্যান্ডের কাছে রোহিতের নেতৃত্বে ভারত ৩-০ ব্যবধানে হেরে যায়। অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফি ৩-১ ব্যবধানে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা ভঙ্গ হয় ভারতের।
দ্রুতই ভারতের নতুন পূর্ণকালীন অধিনায়ক ঘোষণার প্রয়োজন হবে। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২০ জুন। বর্তমানে জসপ্রীত বুমরা ভারতের সহ-অধিনায়ক। রোহিতের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া সফরের প্রথম ও শেষ টেস্টে দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ১২ বছরের ক্যারিয়ারে ভারতের হয়ে রোহিত ৬৭ টেস্টে করেছেন ৪৩০১ রান, গড় ৪০.৫৭। ১২টি সেঞ্চুরির সঙ্গে আছে ১৮টি ফিফটি।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৪১ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে