
সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দুনিয়ায় খুব বড় দল নয়। খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলারও সুযোগ তাদের হয় না। তবে দেশটির একটি স্টেডিয়াম ক্রিকেট বিশ্বে নতুন মাইলফলক গড়তে যাচ্ছে। লর্ডস, মেলবোর্ন, সিডনি, ওয়াংখেড়ে বা ইডেন গার্ডেনসের মতন জনপ্রিয় মাঠের কপালে এখনো যে কীর্তি গড়ার সুযোগ হয়নি সেটিই করতে যাচ্ছে শারজা ক্রিকেট গ্রাউন্ড।
সবার আগে ৩০০ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দ্বারপ্রান্তে স্টেডিয়ামটি। আর সেটি হচ্ছে আগামীকাল। বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে। সিরিজের বাকি দুই ম্যাচও হবে এই ভেন্যুতে। এখন পর্যন্ত ২৯৯টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে শারজায়। সবচেয়ে বেশি হয়েছে ওয়ানডে ম্যাচ—২৫২টি। টেস্ট ৯টি ও টি-টোয়েন্টি ৩৮। সবচেয়ে ওয়ানডে ম্যাচও হয়েছে এই মাঠে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দপ্তর দুবাইয়ে। দুবাইয়ের পাশের শহর শারজা। সে সময় একদিনের ক্রিকেটের জনপ্রিয়তা বিবেচনা করে ১৯৮৪ সালে নির্মাণ করা হয় শারজা ক্রিকেট গ্রাউন্ড। আর সেই মাঠই আরেকটি ওয়ানডে ম্যাচ দিয়ে স্থান করে নিতে যাচ্ছে ইতিহাসের পাতায়। সেই ইতিহাসের সঙ্গে যে জড়িয়ে থাকবে বাংলাদেশের নামও!
এক মাঠে বেশি ম্যাচ
শারজা ক্রিকেট গ্রাউন্ড ২৯৯ ৯ ২৫২ ৩৮
সিডনি ক্রিকেট গ্রাউন্ড ২৯১ ১১২ ১৬১ ১৮
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ২৮৭ ১১৬ ১৫২ ১৯
হারারে স্পোর্টস ক্লাব ২৬৭ ৩৯ ১৮২ ৪৬
লর্ডস, লন্ডন ২৭৭ ১৪৭ ৭০ ১০
শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ২১১ ২৮ ১২০ ৬৩

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে