মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন বিরাট কোহলি। ২২ গজে তিনি যখন ব্যাটিং করেন, মনে হয় যেন ক্যানভাসে শিল্পী তুলির আঁচড় টানছেন। দুর্দান্ত ব্যাটিংয়ে এবারের বিশ্বকাপে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। দারুণ ছন্দে থাকা কোহলির ব্যাটিং যেন হৃদয় ছুঁয়েছে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের।
এবারের বিশ্বকাপে কয়েক দিন আগে শচীনের এক রেকর্ডে ভাগ বসিয়েছিলেন কোহলি। ৫ নভেম্বর নিজের ৩৫তম সেঞ্চুরির দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন কোহলি। ভারতীয় এই ব্যাটার তাতে ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি করে শচীনের সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসান। এরপর বেঙ্গালুরুর চিন্নস্বামীতে নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরির সম্ভাবনা থাকলেও তা করতে পারেননি কোহলি। সেদিনের সেই আক্ষেপ ঘোচানোর উপলক্ষ যেন আজ পেলেন তিনি। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে করলেন দুর্দান্ত সেঞ্চুরি। শচীনের ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে ৫০তম সেঞ্চুরি করলেন কোহলি। দুর্দান্ত এই রেকর্ডের পর গ্যালারি থেকে করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন শচীন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তিকে কুর্নিশ জানিয়েছেন কোহলিও।
কোহলির রেকর্ড গড়ার পর প্রশংসা করতে তেমন একটা দেরি করেননি শচীন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করতে গিয়ে কোহলিকে নিয়ে পুরোনো এক ঘটনার কথা মনে করিয়ে দিয়েছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। ২০০৮ সালে যখন আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির পথচলা শুরু হয়, তখন তিনি (কোহলি) পা ছুঁয়েছেন শচীনের। এর পর থেকেই শচীনের রেকর্ড ভাঙার পেছনে ছুটছেন কোহলি। সেই ধারাবাহিকতায় আজ ওয়াংখেড়েতে নিজের রেকর্ড ভাঙতে দেখার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেন শচীন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি ফেসবুকে লিখেছেন, ‘প্রথমবার যখন তোমার সঙ্গে দেখা হলো, তুমি আমার পা ছুঁয়েছিলে। তোমাকে দেখে সতীর্থরা মজা করছিল। আমিও হাসি থামাতে পারছিলাম না। খুব দ্রুতই তোমার দারুণ ব্যাটিং আমার হৃদয় ছুঁয়েছে। আমি খুব খুশি যে সেই তরুণ খেলোয়াড় আস্তে আস্তে “বিরাট” খেলোয়াড় হয়ে উঠেছে। এক ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, এর চেয়ে বেশি খুশি আমার পক্ষে হওয়া সম্ভব না। সেমিফাইনালের মতো বড় মঞ্চে করা ও সেটা আমার ঘরের মাঠে—এটা তো অনেক ভালো কিছু।’
সেঞ্চুরির রেকর্ড ভাঙার আগে শচীনের বেশ কিছু রেকর্ডও ভেঙে দিয়েছেন কোহলি। ২০২৩ বিশ্বকাপে ৮টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন কোহলি। যা এক বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ২০০৩ বিশ্বকাপে শচীন খেলেন ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের নামে করে নেন কোহলি। ২০২৩ বিশ্বকাপে ১০১.৫৭ গড় ও ৯০.৬৮ স্ট্রাইক রেটে করেন ৭১১ রান। ৩ সেঞ্চুরি ও ৫ ফিফটি করেন। শচীন ২০০৩ বিশ্বকাপে ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে করেছিলেন ৬৭৩ রান।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে