আবারও ভারতীয় সমর্থকদের হতাশ করলেন বিরাট কোহলি। এবারের বিশ্বকাপে পঞ্চমবারের মতো এক অঙ্কের ঘরে আউট হয়ে ফিরেছেন এই অভিজ্ঞ ব্যাটার। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আউট হয়েছেন ৯ বলে ৯ রান করে। রিস টপলিকে মিড-উইকেট দিয়ে দারুণ এক ছক্কা মেরে ভালো শুরুর আভাস দিয়েছিলেন কোহলি। এক বল পরই তাঁকে বোল্ড করেছেন এই ইংলিশ পেসার।
তৃতীয় ওভারের চতুর্থ বলটি উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলার চেষ্টা করেন কোহলি। ব্যাটে-বলে করতে পারেননি তিনি। বল লালবাতি জ্বালিয়ে দেয় তাঁর স্টাম্পের। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে ফেরা এ ব্যাটার। পাওয়ার-প্লের শেষ ওভারে ঋষভ পন্তকে ফেরান স্যাম কারান। ৬ বলে ৪ রান করে ফেরেন এই উইকেটরক্ষক-ব্যাটার। পাওয়ার-প্লে শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৪৬ রান।
গায়ানায় টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার। দুই দলই মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে। পেস বোলিংয়ে অভিজ্ঞ জসপ্রীত বুমরার ও আর্শদীপ সিংয়ের সঙ্গে আছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদবের সঙ্গে আছেন স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা।
জফরা আর্চার, রিস টপলির সঙ্গে দুই পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান ও ক্রিস জর্ডানকে নিয়ে একাদশ গড়েছে ইংল্যান্ড। স্পিনে আছেন লেগ স্পিনার আদিল রাশিদ। তাঁকে সঙ্গ দেবেন আছেন মইন আলী ও লিয়াম লিভিংস্টোন।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরা।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মইন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জফরা আর্চার, আদিল রাশিদ, ক্রিস জর্ডান ও রিস টপলি।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১০ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে