
ভারতের রাজস্থানে শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস ক্রিকেট লিগ নামে একটি টুর্নামেন্ট। এতে ভারতের সাবেক তারকা ক্রিকেটারদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ঘরোয়া ক্রিকেটাররাও অংশ নিয়েছেন। বিভিন্ন দেশের একাধিক সাবেক ক্রিকেটারও খেলছেন এই লিগে।
বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন ক্রিকেটার এই লিগে অংশ নিতে ভারতে গেছেন। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, নাদিফ চৌধুরী, আবুল হাসান রাজু, নাজিমউদ্দিন, তুষার ইমরান, ধীমান ঘোষের সঙ্গে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলা কয়েকজন ক্রিকেটারেরও খেলার কথা ছিল। ইতিমধ্যে ভারতের উদয়পুরে পৌঁছেছেন নাদিফ চৌধুরী, নাজিমউদ্দিন, ইলিয়াস সানি, মোক্তার আলী ও নাঈম ইসলাম।
তবে আজ সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট বিভাগ ক্রিকেটারদের এই লিগে অংশ না নিতে সতর্ক করেছে। বিসিবি জানিয়েছে, এ লিগটি আইসিসি বা বিসিসিআইয়ের অনুমোদিত নয় এবং এতে অংশ নেওয়া ক্রিকেটারদের কোনো ধরনের খেলার ছাড়পত্র (এনওসি) দেওয়া হবে না। এতে বিপাকে পড়েছেন ভারতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা। সূত্র জানিয়েছে, বিসিবি নিষেধাজ্ঞা দেওয়ায় তাঁরা এখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে