অ্যাশেজে দারুণ ছন্দে আছেন স্টিভেন স্মিথ। সিডনিতে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে এবার ৬৭ রানের ইনিংস খেলে অনন্য এক কীর্তি গড়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। এই ইনিংস খেলার পথে একটি জায়গায় শচীন টেন্ডুলকার, স্যার ডন ব্র্যাডম্যানের মতো কিংবদন্তিদেরও ছাড়িয়ে গেছেন স্মিথ।
এ নিয়ে টানা দশমবার বছরে নিজের প্রথম টেস্টে কমপক্ষে এক ইনিংসে ফিফটি করলেন স্মিথ। ২০১৩ সালে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৯২ রান দিয়ে শুরু এরপর থেকে নতুন বছরে নিজের প্রথম টেস্টে ফিফটি করেছেন স্মিথ। এরমধ্যে ২০১৫ ও ২০২১ সালের প্রথম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেছিলেন। দুবারই প্রতিপক্ষ ছিল ভারত। আর ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে বছরের প্রথম টেস্টে দুই ইনিংসেই করেছিলেন সেঞ্চুরি।
এবারও ইংল্যান্ডের বিপক্ষে বছরের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই পেলেন ফিফটি। স্মিথ ফিফটি করলেও দ্বিতীয় দিনে সব আলো কেড়ে নিয়েছেন উসমান খাজা। দুই বছরের বেশি সময় পর দলে ফেরাটা এই বাঁহাতি ব্যাটার রাঙিয়েছেন দারুণ এক সেঞ্চুরিতে। তাঁর ১৩৭ রানের দুর্দান্ত ইনিংসে ৮ উইকেটে ৪১৬ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে অস্ট্রেলিয়া। ফিফটি ছাড়ানো অন্য ইনিংসটি স্মিথের। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান আসে স্টিভ স্মিথের ব্যাট থেকে।

মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আজ ছিল ব্রাজিলের খেলোয়াড়দের জন্য বিশ্রামের দিন। সকালে রিকভারি সেশনের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরো দলকে ছুটি দেওয়া হয়। সেই সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দলের বেশ কয়েকজন ফুটবলারকে।
৩২ মিনিট আগে
২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড যেন নিত্যসঙ্গী। আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু হবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই লা আলবিসেলেস্তেদের হয়ে ২০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন দশ নম্বর জার্সিধারী।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
২ ঘণ্টা আগে