এবারের বিশ্বকাপে ভারতের হয়ে সব ম্যাচ খেলার সুযোগ হয়নি মোহাম্মদ শামির। ৭ ম্যাচের মধ্যে খেলার সুযোগ পেয়েছেন ৩ ম্যাচ। ৩ ম্যাচেই রেকর্ড গড়ার জন্য যত উইকেট দরকার, তা করে ফেলেছেন তিনি। রেকর্ড গড়ার পরও ভারতীয় এই পেসারের কাছে তা কঠিন কিছু মনে হচ্ছে না।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। এই ম্যাচের আগে বিশ্বকাপে ১৩ ম্যাচে ৪০ উইকেট ছিল শামির। শামি যখন ইনিংসের দশম ওভারে বোলিংয়ে এসেছেন, ততক্ষণে ৯ ওভারে ১৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল লঙ্কানরা। বোলিংয়ে এসেই তৃতীয় বলে চারিথ আসালাঙ্কাকে ফিরিয়েছেন শামি। অফস্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েছেন আসালাঙ্কা। ঠিক তার পরের বলেই দুশান হেমন্থকে উইকেটরক্ষক লোকেশ রাহুলের ক্যাচে পরিণত করেন শামি। হ্যাটট্রিক না করতে পারলেও শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে তটস্থ রেখেছেন ভারতীয় এই পেসার। ১২ তম ওভারের তৃতীয় বলে ভারতীয় পেসারের বাউন্সার দুষ্মন্ত চামিরার গ্লাভস ঘেঁষে চলে যায়। উইকেটরক্ষক রাহুল ক্যাচ ধরলেও আম্পায়ার প্রথমে আউট দেননি। রিভিউ নিয়ে উইকেট নিতে হয়েছে ভারতকে।
এরপর ১৪ তম ওভারের প্রথম বলে শ্রীলঙ্কার শেষ স্বীকৃত ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথ্যুসকে বোল্ড করেছেন। তাতে জহির খান, জাভাগল শ্রীনাথের সঙ্গে ৪৪ উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান শামি। এরপর কাসুন রাজিথার উইকেট নেওয়ার পর ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ ৪৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। লঙ্কানদের বিপক্ষে আজ ৫ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে শামি নিয়েছেন ৫ উইকেট। যা ভারতীয় এই পেসারের ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং। রেকর্ড গড়ার এমন দিনে ম্যাচসেরা হয়েছেন শামি।
ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় এই পেসার বলেন, ‘হ্যাঁ, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছিলাম। সবসময় আমি সঠিক জায়গায় বোলিং করার চেষ্টা করে যাচ্ছিলাম। সঠিক ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছিলাম। কারণ বিশ্বকাপের মতো মঞ্চে ছন্দ হারিয়ে ফেললে ফিরে পাওয়া বেশ কঠিন হয়ে যায়। তাই শুরু থেকেই সঠিক লাইন লেংখে বোলিং করার চেষ্টা করছিলাম। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে সঠিক জায়গায় বোলিং করলে পিচের মুভমেন্টটা পাওয়া যায়। এটা কোনো রকেট সায়েন্স না।’
শুধু শামিই নন, ভারতের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা আজ গুটিয়ে গেছে ৫৫ রানে। ভারতের ৩০২ রানে রেকর্ড গড়া ম্যাচ জয়ে শামির ৫ উইকেটের পাশাপাশি মোহাম্মদ সিরাজ নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। এর আগে লক্ষ্ণৌতে ইংল্যান্ডের বিপক্ষে ভারত ২২৯ রান করেছিল ঠিকই। তবে দুর্দান্ত বোলিংয়ে ইংলিশদের বিপক্ষে ১০০ রানের জয় পেয়েছিল ভারত। বোলিংয়ে ভারত দুর্দান্ত খেলছে বলে মনে করেন শামি। ভারতীয় এই পেসার বলেন, ‘আমাদের বোলিং ইউনিট যা করছে, তা সত্যিই দারুণ। যে ছন্দে আমরা বোলিং করছি, তাতে আমি বিশ্বাস করব না যে কেউই তা উপভোগ করছে না। তাই সত্যি বলতে আমরা বোলিং ইউনিট হিসেবে বেশ উপভোগ করছি।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে