
মার্ক দেয়ালের স্টাম্প উপড়ে দিয়ে রুবেল হোসেনের বুনো উদযাপন। উইকেটটা যে বিশেষ তাঁর জন্য। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডারের উইকেটটি বিপিএলে রুবেলের শততম উইকেট।
শততম উইকেট থেকে যে ৩ উইকেট দূরে ছিলেন, সেটা রুবেল জানতেন। উদযাপনও ছিল তাই দেখার মতো। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শততম উইকেটের অনুভূতি নিয়ে রুবেল বলছিলেন, 'অবশ্যই, আলহামদুল্লিলাহ। আমি জানতাম আমার আর ৩ উইকেট লাগবে। যখন ৩ নম্বর উইকেটটা পেলাম, আসলেই খুব ভালো লেগেছে।'
রুবেল পরে উইকেট নিয়েছেন আরও একটি। সব মিলিয়ে ৩৭ রান দিয়ে ৪ উইকেট। এরমধ্যে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের প্রথম উইকেটটিও মনে রাখতে চাইবেন রুবেল। এই উইকেট দিয়েই মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দ্বিতীয়তে উঠে এসেছেন।
এই ম্যাচ শুরুর আগে দুজনের উইকেট ছিল ৯৭টি। সিলেট স্ট্রাইকার্সের তো বটেই, এক সময় রুবেলের জাতীয় দলের সতীর্থ মাশরাফির উইকেটও ৯৭টি। বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুজনেই যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন। মাশরাফিকে ছাড়িয়ে যেতে পেরে কেমন লাগছে প্রশ্নে রুবেল বললেন, 'অবশ্যই, ভালো লাগার মতো ব্যাপার। মাশরাফি ভাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। তো সব মিলিয়ে ভালো লাগছে।'

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২২ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে