
কীর্তিমানের মৃত্যু নাই—কিংবদন্তি তারকাদের নিয়ে বহুল প্রচলিত এই কথা শোনা যায় প্রায়ই। মৃত্যুর আড়াই বছর পেরোলেও শেন ওয়ার্ন বেঁচে আছেন কোটি কোটি ক্রিকেট ভক্তের হৃদয়ে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) পর এবার অন্য এক জায়গায় স্ট্যান্ড করা হয়েছে ওয়ার্নের নামে।
ক্রিকেট ভিক্টোরিয়া এবং সেন্ট কিলডা ক্রিকেট ক্লাব মেলবোর্নের জংশন ওভালে ঐতিহ্যবাহী গ্র্যান্ডস্ট্যান্ডগুলোর একটি নাম রাখা হয়েছে ‘শেন ওয়ার্ন স্ট্যান্ড’।
১৯২৫ সালে তৈরি করা এই স্ট্যান্ডটির নামকরণ প্রক্রিয়া ওয়ার্নের মৃত্যুর অনেক আগেই শুরু হয়েছিল। এর আগে স্ট্যান্ডটির নাম ছিল অস্ট্রেলিয়ার রুলস ফুটবলার কেভিন মারের নামে। বর্তমানে সেটা ওয়ার্নের নামে করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন মারে।
শেন ওয়ার্ন স্ট্যান্ড আজ উন্মোচনের সময় ছিলেন তাঁর (ওয়ার্ন) বাবা কিথ ওয়ার্ন এবং সামার, ব্রুক নামে তাঁর দুই মেয়ে। উন্মোচন অনুষ্ঠানে কিথ ওয়্ উন্মোচন অনুষ্ঠানে ওয়ার্নের বাবা বলেন, ‘আজকের দিনটা ওয়ার্ন পরিবারের জন্য অত্যন্ত বিশেষ এবং গর্বের। এখানে জংশন ওভালে শেন ওয়ার্ন স্ট্যান্ডের নামকরণ শেনের প্রতি অসাধারণ শ্রদ্ধাঞ্জলি।আমরা জানি, এভাবে সম্মানিত হতে পারলে শেন নিজেও গর্বিত হত।’ উন্মোচন অনুষ্ঠান হয়েছে ওয়ানডে কাপে নিউ সাউথ ওয়েলস-ভিক্টোরিয়া ম্যাচের ঠিক আগে। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলসহ আরও অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ছিলেন। এছাড়াও অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া এবং সেন্ট কিলডায় ওয়ার্ন যাঁদের সঙ্গে খেলেছেন, সেই সাবেক সতীর্থরাও অংশ নেন শেন ওয়ার্ন স্ট্যান্ড উন্মোচনের সময়।
প্রয়াত কিংবদন্তি ওয়ার্নের কথা স্মরণ করেই ভিক্টোরিয়া এবং তার ক্লাব দল সেন্ট কিলডার প্রতি অবদানকে সম্মান জানিয়ে ‘শেন ওয়ার্ন স্ট্যান্ড’ করা হয়েছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার ওয়ার্ন মারা গেছেন ২০২২ সালের ৪ মার্চ। সেই সময়ই এটা চূড়ান্ত পায় (ওয়ার্নের নামে স্ট্যান্ড)। বর্তমানে কেভিন মারের মেলবোর্নের উত্তরাঞ্চলে ফিটজরয়ের ব্রান্সউইক স্ট্রিট ওভালের একটি স্ট্যান্ডে দেখা যাবে।
ওয়ার্নের মৃত্যুর পর দ্রুতই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) একটি স্ট্যান্ডের নাম তাঁর নামে করা হয়েছিল। ২০২২ সালের ৩০ মার্চ স্টেডিয়ামের সাউদার্ন স্ট্যান্ডের নামকরণ করা হয়েছিল শেন ওয়ার্ন স্ট্যান্ড। ভিক্টোরিয়া রাজ্যে তাঁর শেষকৃত্য অনুষ্ঠানের পরই স্টেডিয়ামে এটা করা হয় (শেন ওয়ার্ন স্ট্যান্ড)।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে