
কোয়ালিফায়ার খেলার সুবিধা তো এটাই। জিতলে সরাসরি ফাইনালের টিকিট। হারলেও আরেকটা সুযোগ থাকবে। নাহিদ রানার দল পেশোয়ার জালমি জিতেই সরাসরি ফাইনালে উঠেছে। শিরোপাজয়ী ফাইনালে থাকছেন বিশ্বকাপজয়ী এক অধিনায়ক।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পরশু হবে পিএসএলের ফাইনাল। শিরোপা নির্ধারণী ফাইনাল দেখতে ওয়েস্ট ইন্ডিজের দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামিকে দাওয়াত দিলেন পেশোয়ার জালমির সত্ত্বাধিকারী জাভেদ আফ্রিদি। গত রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আফ্রিদি লিখেছেন, ‘ভাই। আপনাকে জালমির ফাইনাল ম্যাচ দেখতে আমন্ত্রণ জানাচ্ছি। ভক্তদের অনুরোধ এটা।’ পেশোয়ারের সত্ত্বাধিকারী স্যামির নাম উল্লেখ করেছেন।
পেশোয়ারের ফাইনালিস্ট এখনো নির্ধারিত হয়নি। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় এলিমিনেটরে খেলছে হায়দরাবাদ কিংসমেন-ইসলামাবাদ ইউনাইটেড। এই ম্যাচের জয়ী দল শিরোপা নির্ধারণী ফাইনালে পেশোয়ারের মুখোমুখি হবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৪ উইকেটে ৯৯ রান করেছে হায়দরাবাদ। টস জিতেছে ইসলামাবাদ ইউনাইটেড।
পিএসএল খেলতে রানা এনওসি পেয়েছেন দুই ভাগে। এবারের পিএসএলে ৪ ম্যাচে ৫.৪২ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট। যাঁর মধ্যে এক ম্যাচে ৪ ওভারে ৭ রানে নিয়েছেন ৩ উইকেট। প্রথম দফায় এনওসি পেয়ে ১৪ এপ্রিল দেশে ফিরেছিলেন তিনি। পরশু বিসিবির কাছ থেকে এনওসি পেয়ে গতকাল পাকিস্তানে উড়াল দিয়েছেন। এই পেশোয়ারের কাছেই মঙ্গলবার কোয়ালিফায়ারে ৭০ রানে হেরেছিল ইসলামাবাদ।
পিএসএল ইতিহাসে ২০১৭ সালে একবার চ্যাম্পিয়ন হয়েছিল পেশোয়ার জালমি। স্যামির নেতৃত্বাধীন পেশোয়ার সেবার কোয়েটাকে ৫৮ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল। ৯ বছর পর আরেকবার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা এখন পেশোয়ারের কাছে। রানার এই ফাইনালে চোখ থাকবে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীরও।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩৫ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে