মনে করেন ভারতীয় সাংবাদিক

মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ার পর জল অনেক দূর গড়িয়েছে। ভারতে যেতে অস্বীকৃতি জানানো বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। গুঞ্জন আছে, বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান।
এত সব টানাপোড়েনে অনিশ্চয়তার মুখে পড়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দিকে অভিযোগের আঙুল তুলেছেন দেশটির নামকরা ক্রীড়া সাংবাদিক শারদা উগরা। চলমান অনিশ্চয়তার জন্য মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া বিসিসিআইয়ের জন্য খুবই বাজে সিদ্ধান্ত ছিল বলে মনে করছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের সঙ্গে এক সাক্ষাৎকারে উগরা বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই (মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ভুল ছিল)। এই বছর একজন বাংলাদেশিই আইপিএলে সুযোগ পেয়েছিল। মাত্র চুক্তিটা হলো। এই ঘটনার (ফিজকে বাদ দেওয়া) মানে হচ্ছে ছোট কাউকে বা যাদের তেমন শক্তি নেই, তাদের ওপর আপনি নিজের শক্তির চর্চা করছেন। একজন ক্রিকেট সাংবাদিক হিসেবে আমি মনে করি এটা খুবই বাজে একটি ভুল ছিল।’
পাকিস্তান কেন বাংলাদেশকে সমর্থন করছে সে বিষয়টাও পরিষ্কার করেছেন উগরা, ‘মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত থেকে সব ঘটনার সূত্রপাত। এরপরই বাংলাদেশ বলেছে যদি মোস্তাফিজ নিরাপদ না হয় তাহলে ভারতে আমাদের দল কেন যাবে। পাকিস্তান সম্ভবত সর্বশেষ এশিয়া কাপের হ্যান্ডশেক বিতর্কটা চালিয়ে যেতে চাচ্ছে। এটাও শুরু হয়েছিল ভারত হাত না মেলানোয়। পরবর্তীতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পিসিবি প্রধানের কাছ থেকে ভারতীয় খেলোয়াড়েরা ট্রফি নেয়নি।’
আইসিসিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাব সম্পর্কেও কথা বলেছেন উগরা, ‘আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিয়ে পরে সেটা সামাল দিতে পারলেন না। পুরো বিষয়ে ভারতীয় বোর্ডের প্রভাব, আইসিসিতে ভারতের প্রভাব এবং বাকি বোর্ডগুলোয় তাদের প্রভাবের ফলেই সবকিছু হয়ে এই জায়গায় এসেছে। বিসিসিআই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার জন্য আইসিসিকে বাধ্য করেছে। এখানে খুবই পরিষ্কারভাবে পার্থক্য গড়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ ভারতে আসতে চায়নি (আইসিসি তাদের বাদ দিয়ে দিয়েছে)।’

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
২০ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে