
বয়স ৪০ ছুঁইছুঁই। এরপরও বাইশ গজে সিকান্দার রাজা খেলে যাচ্ছেন রাজার মতো। ব্যাট হোক বা বল—সবক্ষেত্রেই জিম্বাবুয়ের ভরসার নাম তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে অলরাউন্ড পারফর্ম করে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। সেই সঙ্গে গড়েছেন রেকর্ডও।
এ নিয়ে টি–টোয়েন্টিতে ১৭ বার ম্যাচসেরা হলেন রাজা। আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচসেরা হওয়ার কীর্তি এখন তাঁর। রেকর্ড গড়ার পথে পেছনে ফেলেছেন দুই ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবকে।
কোহলি ও সূর্য দুজনই সমান ১৬ বার করে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। সূর্যর সামনে অবশ্য সুযোগ থাকছে ম্যাচটি নিজের করে নেওয়ার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন কোহলি। সেরা পাঁচের বাকি দুজন হলেন মোহাম্মদ নবি ও রোহিত শর্মা। টি-টোয়েন্টিতে ১৪ বার জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
সামগ্রিকভাবে টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচসেরা হওয়ার রেকর্ডটি মালয়েশিয়ার বিরানদীপ সিংয়ের দখলে। ২২ বার সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।
দ্বিতীয় টি–টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১–১ সমতা এনেছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করতে নেমে রাজার বোলিং তোপে পড়ে মাত্র ৮০ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ৪ ওভার বল করে মাত্র ১১ রান খরচে ৩ উইকেট নেন অধিনায়ক রাজা। জবাবে ৩৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকেরা। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হন রাজার।
টি–টোয়েন্টিতে ম্যাচসেরার পুরস্কারের তালিকা (পূর্ণ সদস্যের দেশ) :
ক্রিকেটার পুরস্কার
সিকান্দার রাজা ১৭
বিরাট কোহলি ১৬
সূর্যকুমার যাদব ১৬
মোহাম্মদ নবী ১৪
রোহিত শর্মা ১৪

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১১ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে