Ajker Patrika

১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ২০: ২২
১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি
১৬ লাখ টাকা দিয়ে স্পিন বোলিং মেশিন কিনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছবি: সংগৃহীত

দ্রুতগতির বল কিংবা বাউন্সারের সঙ্গে ব্যাটারদের মানিয়ে নিতে বোলিং মেশিনের ব্যবহার বাংলাদেশে হয়ে আসছে অনেক দিন ধরেই। এবার বাংলাদেশে এল স্পিন বোলিং মেশিন। ১৬ লাখ টাকা দামের এই মেশিন আজ দেখা গেছে জাতীয় দলের স্কিল ক্যাম্পে।

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো দেশে স্পিন বোলিংয়ের ব্যবহার বেশি দেখা যায়। কারণ, সেসব দেশে ক্রিকেটাররা পেসবান্ধব উইকেটে খেলতে অভ্যস্ত। স্পিন সহায়ক কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই এই পদ্ধতি অবলম্বন করেন তাঁরা। আর উপমহাদেশের বেশির ভাগ উইকেটেই স্পিন বান্ধব। এ ধরনের উইকেটে অনুশীলনে ঝালিয়ে নিতে এবার ব্যবহার করা হচ্ছে স্পিনবান্ধব উইকেট। আজ সংবাদমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, ‘প্রায় ১০০০০ পাউন্ড এর দাম। তবে ভ্যাট- ট্যাক্সের হিসাবটা জানা নেই আমার।’

বিসিবি যে স্পিন বোলিং মেশিন নিয়ে এল, সেটার নাম বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা। কী কী কাজে এটা ব্যবহার করা যাবে—এই প্রশ্নের উত্তরে নাফীস বলেন, ‘এটা দিয়ে অফ স্পিন, লেগ স্পিন এবং স্ট্রেইট বলটা করা যায়। ডানহাতি বোলারের ক্ষেত্রে যদি এটা অফ স্পিন হয়, তাহলে বাঁহাতি বোলারের ক্ষেত্রে এটা চায়নাম্যান হবে। সব ধরণের স্পিনই খেলা যায়। পাশাপাশি সোজা বল, যে বলটা আর্মার বল, সেই বলটাও খেলা যায়। তিন ধরনের বল খেলা যায়। লেংথ বদলানো যায়।’

স্পিন বোলিংয়ের ক্ষেত্রেও যাঁরা গতির পরিবর্তন করেন, সেটা মোকাবিলারও উপায় রয়েছে এই মেশিনে। নাফীস বলেন, ‘বলের পেস। মানে ধরেন কিছু স্পিনার জোরে বোলিং করে, কয়েক জন স্পিনার আস্তে বোলিং করেন। সেই গতিটাও নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি এটা দুই ভাবেই অপারেট করা যায়। ম্যানুয়ালি করা যায়। আবার কোনো ব্যাটারের কোচ বা সাপোর্টিং হ্যান্ড না থাকে, তাহলে অটোমেটেড উপায়ে একটা টাইমার সেট করা যাবে। সেক্ষেত্রে আপনাআপনি একসঙ্গে প্রায় ২৫ থেকে ৩০ টা বল ব্যবহার করা যায়।’

মোহাম্মদ রফিককে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। নাফীস জানালেন, রফিক জাতীয় দলের পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেটেও কাজ করবেন। আজ সংবাদমাধ্যমকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ বলেন, ‘আমাদের রফিক ভাই বাংলাদেশের কিংবদন্তি বাঁহাতি স্পিনার। তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি মূলত বিসিবির স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। তার বিশেষ কোনো দল নাই। এ ব্যাপারে আসলে সবার একটু ভুল ধারণা আছে। তিনি হয়তো শুধুমাত্র জাতীয় দলের জন্য কাজ করবেন, ব্যাপারটা এরকম না। তাঁর কাজ হচ্ছে মেন্টর হিসেবে তিনি বিভিন্ন দলের সঙ্গে কাজ করবেন। জাতীয় দল, অনূর্ধ্ব-১৯, এইচপি, টাইগার্সও হতে পারে।’

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পরের সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে। ১৭, ২০ ও ২৩ এপ্রিল তিনটি ওয়ানডে খেলবে দুই দল। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে। আর তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে শুরু হবে ২৭ এপ্রিল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি এই মাঠেই হবে ২৯ এপ্রিল। শেষ ম্যাচ খেলতে মিরপুরে আসতে হবে দুই দলকে। ২ মে মিরপুর শেরেবাংলায় হবে তৃতীয় টি-টোয়েন্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যশোরে খোদ বিচারকের বিরুদ্ধে আদালতে মামলা, বাদী গ্রেপ্তার

চীনকে নিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান! ভারতের জন্য বিপদ

পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আর্টেমিস নভোচারীদের ৪০ মিনিট, কী ঘটবে তখন

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ বন্ধে ইরানের পাল্টা ১০ দফা

অভিজ্ঞতা ছাড়াই প্রাইম ব্যাংকে নেবে ট্রেইনি অফিসার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত