ঢাকা: টেস্টের জনপ্রিয়তায় আলাদা মাত্রা যোগ করেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। করোনা মহামারিতে সবগুলো ম্যাচ মাঠে না গড়ালেও শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে ফাইনালের দুটি দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী ১৮ জুন মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব অবশ্য মনে করেন, একটা ফাইনাল দিয়েই শিরোপা নির্ধারণ করা উচিত নয়। তিনি চান অন্তত তিন ম্যাচের একটি সিরিজের মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারিত হোক ।
কপিলের অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট নিয়ে কোনো আপত্তি নেই। তাঁর দাবি, ওয়ানডের মতো এক ম্যাচের ফাইনালে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণ করা যথাযথ নয়, ‘এমন গুরুত্বপূর্ণ খেতাব নির্ণয়ের ক্ষেত্রে আমি একাধিক ম্যাচ খেলাকেই অগ্রাধিকার দেব। অবশ্যই এখনকার দিনে এমন ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করে তোলা এমন কঠিন কিছু নয়।’
টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে আইসিসির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কপিল। ভারতের এই কিংবদন্তি অলরাউন্ডার বলেছেন ‘টেস্টের জনপ্রিয়তা বাড়াতে আইসিসি যা করছে সেটি বিশেষ কিছু। আমি নিশ্চিত দর্শকদের এটা ইতিবাচক বার্তা দেবে। তবে তিন টেস্টের ফাইনাল হলে সেটি আরও দুর্দান্ত হতো।’
শুরুতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা ছিল লর্ডসে। পরবর্তীতে সিদ্ধান্ত বদলেছে। জৈব সুরক্ষা বলয় আরও সহজভাবে পরিচালনার জন্য ফাইনাল ম্যাচ সাউদাম্পটনের রোজ বোলে নেওয়া হয়েছে। এতেও খুশি নন কপিল। তিনি মনে করেন রোজ বোলে না হয়ে লর্ডসে ফাইনাল হলে ভালো হতো।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩২ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে