
নিলাম থেকে ক্যামেরুন গ্রিনকে প্রায় ৩৩ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও মাঠের খেলায় একের পর এক হতাশ করেই যাচ্ছিলেন রেকর্ড দামে বিক্রি হওয়া এই অলরাউন্ডার। অবশেষে ব্যাট হাতে বড় ইনিংস খেললেন গ্রিন। গুজরাট টাইটান্সের বিপক্ষে গতকাল ফিফটির দেখা পান তিনি। তবে ভাগ্য বদলায়নি কলকাতার।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৮০ রানের পুঁজি পায় কলকাতা। তিনবারের চ্যাম্পিয়নদের স্কোরবোর্ডে বড় সংগ্রহ দাঁড় করাতে সামনে থেকে নেতৃত্ব দেন গ্রিন। চারে নেমে শেষ ওভারে আউট হওয়ার আগে তাঁর অবদান ৭৯ রান। ৭ চার এবং ৪ ছক্কায় সাজানো তাঁর ৫৫ বলের ইনিংস। এর আগে প্রথম ৫ ম্যাচে গ্রিনের ব্যাট থেকে এসেছিল মাত্র ৫৬ রান। এত পারিশ্রমিক পাওয়ার পরও তাঁর এমন পারফরম্যান্সে বেজায় বিরক্ত ছিল ভক্তরা। গুজরাটের বিপক্ষে ফিফটির পর গ্রিনের ওপর নতুন করে আস্থা রাখতেই পারে কলকাতা।
গ্রিনের ফিফটি করা ম্যাচে গুজরাটের কাছে ৫ উইকেটে হেরে গেছে কলকাতা। এ নিয়ে ৬ ম্যাচের পাঁচটিতেই হারের তিক্ত অভিজ্ঞতা হলো আজিঙ্কা রাহানের দলের। নামের পাশে যোগ হওয়া এক পয়েন্ট এসেছে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার কল্যাণে।
এখনো জয়ের দেখা না পাওয়া কলকাতার জন্য প্লে অফের পথটা আরও কঠিন হয়ে গেছে। এই যখন অবস্থা, তখন হার নিয়ে কথা না বলে নিজেদের ইতিবাচক দিকগুলো নিয়ে ভাবছেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক আজিঙ্কা রাহানে। তিনি বলেন, ‘ম্যাচ হারার পর কথা বলা সহজ নয়। তবে আমি ইতিবাচক দিকগুলোতেই নজর দিতে চাই। শুরুতেই তিন উইকেট হারানো আমাদের জন্য কঠিন হয়ে গিয়েছিল।’
গ্রিনের ইনিংস নিয়ে প্রশংসা করে তিনি বলেন, ‘গ্রিনের ইনিংসটি অসাধারণ ছিল। চাপে থেকেও যেভাবে সে পাল্টা আক্রমণ করেছে এবং বোলারদের মোকাবিলা করেছে, সেটা দারুণ লেগেছে। ১৪৭-৪ অবস্থায় ১৮০-এর কাছাকাছি স্কোরে পৌঁছানো আমাদের জন্য কঠিন ছিল।’ বোলারদের প্রশংসা করেছেন রাহানে, ‘আমাদের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। পরিস্থিতি অনুকূলে না থাকলেও তারা চেষ্টা চালিয়ে গেছে।’

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১৫ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩ ঘণ্টা আগে