
সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ শুরু হচ্ছে ৩০ আগস্ট। ডাচদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ দলের এশিয়া কাপের প্রস্তুতি হলেও এটি বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে বাংলাদেশের নারী আম্পায়ারিংয়ের জন্য। জাতীয় পুরুষ দলের কোনো আন্তর্জাতিক সিরিজে প্রথমবারের মতো নারী আম্পায়ার হিসেবে দেখা যেতে পারে সাথিরা জাকির জেসির সৌজন্যে।
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে জেসির আম্পায়ার হিসেবে সুযোগ পাওয়ার সংবাদ আগেই মিলেছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে আম্পায়ারিং করার আগে জেসিকে চাপের ম্যাচে আম্পায়ারিংয়ে অভ্যস্ত করতে ছেলেদের এই সিরিজটি বেছে নিতে চাইছে বিসিবি। বিসিবির আম্পায়ার বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠু গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘জেসি তো বিশ্বকাপে যাবে। টিভি আম্পায়ার হিসেবে একটা সুযোগ করে দেওয়ার চিন্তা করছি। ছেলেদের প্রেশার গেমে সুযোগ দিচ্ছি। আমাদের মেয়েদের আম্পায়ারিংয়ে দুই-আড়াই বছরে অনেক উন্নতি হয়েছে, তাদের আরও বেশি সমর্থন করা উচিত।’
নেদারল্যান্ডস সিরিজের আগে বাংলাদেশের সাত আম্পায়ার যাচ্ছেন শ্রীলঙ্কায়, আইসিসির প্রশিক্ষণে অংশ নিতে। প্রশিক্ষণ চলবে ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৪১ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে