
নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ যেমনই থাকুক না কেন, নির্বাচনের ফল ছিল অনেকটাই অনুমিত। বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে হয়েছেন বোর্ড পরিচালক। পরিচালকদের ভোটে হয়ে গেলেন বিসিবি সভাপতি।
৭৪ ভোটের মধ্যে ৭৩টি পেয়ে বিসিবি পরিচালক হয়েছেন তামিম ইকবাল। পরিচালকদের ভোটে ১৭তম বিসিবি সভাপতি হয়েছেন দেশের সাবেক এই অধিনায়ক। সহসভাপতি হয়েছেন ফাহিম সিনহা। তামিম ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর হয়েছিলেন। তামিমসহ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ পরিচালক। অন্যরা হলেন ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম, সাঈদ ইব্রাহীম, ইসরাফিল খসরু, শানিয়ান তানিম, ফয়সাল ইয়াসির, মির্জা ইয়াসির, রফিকুল ইসলাম, সাকিব আহমেদ ও ড. সরকার মাহবুব শামীম। এই ক্যাটাগরি থেকে হেরেছেন মেজর ইমরোজ আহমেদ (অব.), আমজাদ হোসেন, ফায়জুর মিতু ও বোরহানুল হোসেন পাপ্পু। আমজাদ ও মিতু আগের বোর্ডের পরিচালক ছিলেন।
তামিমদের অধীনে আজ অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমেজ হারিয়েছে আগেই। ঈদের আগে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিন প্রার্থী। তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আট পরিচালক। চট্টগ্রাম ও ঢাকা থেকে দুজন করে এবং রাজশাহী, রংপুর ও সিলেট থেকে একজন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন। চট্টগ্রাম থেকে হয়েছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আর ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি বিসিবির বর্তমান সভাপতি তামিমের ফুফা।
২৫ জনের মধ্যে দুজন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিনিধি হিসেবে। অন্য ২৩ জনের মধ্যে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আটজন পরিচালক নির্বাচিত হয়েছেন। আজ ক্লাব ক্যাটাগরি থেকে হয়েছেন ১২ জন। অন্য তিনজন হয়েছেন খুলনা ও বরিশাল বিভাগ থেকে। মিজানুর রহমান বরিশাল বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন। তিনি বিপিএলের দল ফরচুন বরিশালের স্বত্বাধিকারী। খুলনা বিভাগ থেকে পরিচালক হয়েছেন শান্তনু ইসলাম ও শফিকুল আলম। এনএসসি থেকে হয়েছেন শেখ মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ সরফরাজ আহমেদ।
আট মাসের মধ্যে দুবার হচ্ছে বিসিবি নির্বাচন। গত বছরের অক্টোবরে আমিনুল ইসলাম বুলবুল হয়েছিলেন বিসিবি সভাপতি। সহসভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। গত ৭ এপ্রিল বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর তামিমকে করা হয়েছিল অ্যাডহক কমিটির প্রধান। এবার তিনিই হলেন বিসিবি সভাপতি।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে