আইপিএলে আজ রাতে মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স ও মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। এই ম্যাচে একে অপরের বিপক্ষে ব্যাট-বলের লড়াইয়ে দেখা যেতে পারে সাকিব ও মোস্তাফিজকে।
সাকিব-মোস্তাফিজের অবশ্য প্রথম লেগেই দেখা হতে পারত। তবে সেই ম্যাচে রাজস্থানের একাদশে মোস্তাফিজ সুযোগ পেলেও কলকাতার একাদশে জায়গা হয়নি সাকিবের। দুজনকে মুখোমুখি হতে দেখার সমর্থকদের যে অপেক্ষা, সেটি হয়তো আজ রাতেই শেষ হচ্ছে। নাটকীয় কোনো কিছু না ঘটলে আজ রাত ৮টার ম্যাচে শারজায় দেখা যেতে পারে সাকিব-মোস্তাফিজের দ্বৈরথ।
এই ম্যাচে অবশ্য মোস্তাফিজের দলের চেয়ে হিসাব-নিকাশে ভালো অবস্থানে আছে সাকিবের কলকাতা। রাজস্থানকে হারাতে পারলেই শেষ চারে (প্লে-অফ) যাওয়া অনেকটাই নিশ্চিত শাহরুখ খানের দলের। অন্যদিকে রাজস্থানের হিসাবটা এক লাফে এভারেস্টে ওঠার মতোই অসম্ভব!। প্লে-অফ খেলতে হলে তাদের জিততে হবে অন্তত ১২০ রানের ব্যবধানে। কলকাতাকে এত বড় ব্যবধানে হারাতে হলে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে মোস্তাফিজদের।
রাজস্থানের একাদশে শুরু থেকেই সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। দলের হয়ে অবদানও রেখেছেন তিনি। এবারে আইপিএলে ১৩ ম্যাচে পেয়েছেন ১৪ উইকেট। বিপরীতে আইপিএলের দ্বিতীয় পর্বে মাত্র ১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সাকিব। তবে সেই ম্যাচে দলের জয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি। ৪ ওভার বোলিং করে ২০ রান দিয়ে নেন ১ উইকেট। প্রথম ওভারে দারুণ রানআউটে ফিরিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসনকেও।
আজ কলকাতা-রাজস্থানের লড়াইয়ের আড়ালে বাংলাদেশের দুই তারকার সেরাটা দেখানোর প্রতিযোগিতাটাও নিশ্চয় জমবে!

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৩ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে