
চিরচেনা সেই দুবাই স্টেডিয়াম। আবারও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশের কাছে এবার চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখার। টানা দুই বার চ্যাম্পিয়ন হতে ভারতকে ১৯৮-এর আগে থামাতে হবে বাংলাদেশকে।
২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ভারতের। প্রতিবেশীদের সেবার হারিয়ে ফাইনালে উঠে শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে এক বছর পর যুব এশিয়া কাপের ফাইনালে দল দুটির দেখা হলো, তখন বাংলাদেশকে লেগেছে অসহায়। ভারতের দুর্দান্ত বোলিং, ফিল্ডিংয়ে ১৯৮ রানেই থেমে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
দুবাইয়ে আজ ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মোহামেদ আমান। ১৭ রানে প্রথম উইকেট হারিয়ে বাংলাদেশ খেলতে থাকে তুলনামূলক রক্ষণাত্মক ভঙ্গিতে। পাওয়ার প্লেতে (প্রথম ১০ ওভারে) ১ উইকেটে ৪১ রান করে বাংলাদেশ।
প্রথম ১০ ওভার পেরোনোর পর কিছুটা চাপে পড়েন তামিমরা। ২৫ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে ১৮.৪ ওভারে ৩ উইকেটে ৬৬ রানে পরিণত হয় বাংলাদেশ। অধিনায়ক তামিম উইকেটে থিতু হওয়ার পরও ইনিংস বড় করতে পারেননি। ২৮ বলে ১ চার ও ১ ছক্কায় করেন ১৬ রান। কিরণ চোরমালের বল স্লগ সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে যুধাজিত গুহর তালুবন্দী হয়েছেন তামিম।
চাপে পড়া বাংলাদেশকে এরপর টেনে তোলেন মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হোসেন। চতুর্থ উইকেটে শিহাব ও রিহান করেছেন ৬২ রানের জুটি। বেশি আক্রমণাত্মক হতে গিয়েই শিহাব তাঁর উইকেট হারিয়েছেন। ৩২তম ওভারের শেষ বলে শিহাব স্লগ সুইপ করতে যান আয়ুশ মাত্রেকে। এজ হওয়া বল লং অফে ধরেছেন আন্দ্রে সিদ্ধার্থ।
৬৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪০ রান করেছেন শিহাব। এখান থেকেই ধস নামতে থাকে বাংলাদেশের ইনিংসে। রান রেট বাড়ানো দূরে থাক, ১৯০ বাংলাদেশ করতে পারবে কি না, সেই শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ করেছে ২০০ ছুঁইছুঁই স্কোর। ৪৯.১ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় তামিমের দল। যেখান ৩ উইকেটে ১২৮ রান থেকে ১৯৮ রানে অলআউট-৭০ রানে বাংলাদেশ হারিয়েছে শেষ ৭ উইকেট। ইনিংস সর্বোচ্চ ৪৭ রান করেন রিজান। ৬৫ বলের ইনিংসে মেরেছেন ৩ চার। ভারতের হার্দিক রাজ, চেতন শর্মা ও যুধাজিত পেয়েছেন ২টি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন চোরমালে, কেপি কার্তিকেয়া ও মাত্রে। এখানে বাংলাদেশের সামিউন বশির হয়েছেন রান আউট।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে