
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজকের সকালটা মনের ফ্রেমে বাঁধিয়ে রাখার মতোই। শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের অংশ হয়ে গেলেন মুশফিকুর রহিম। এখানেই শেষ নয়। তিন অঙ্ক ছুঁয়েছেন লিটন দাসও। দুই তারকা ক্রিকেটারের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়ছে বাংলাদেশ।
বাংলাদেশের কাছে সিলেটে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে হেরেছিল আয়ারল্যান্ড। মিরপুরে গতকাল শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে আইরিশরা নেমেছে সিরিজ বাঁচাতে। মিরপুরেও রান পাহাড়ে ছুটছে বাংলাদেশ। সেঞ্চুরি করে ফেলেছেন মুশফিক-লিটন। ১২০ ওভারে ৫ উইকেটে ৩৮৭ রান করে দ্বিতীয় দিনের লাঞ্চে গেল বাংলাদেশ। লিটন ১০৩ রানে অপরাজিত। মেহেদী হাসান মিরাজ ব্যাটিং করছেন ৩০ রানে।
প্রথম ইনিংসে ৯০ ওভারে ৪ উইকেটে ২৯২ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের খেলা শুরুর দ্বিতীয় ওভারেই মিরপুরে তৈরি হয় ইতিহাস। ইনিংসের ৯২তম ওভারের তৃতীয় বলে জর্ডান নিলকে স্কয়ার লেগে ঠেলে সিঙ্গেল নেওয়ার মুশফিক হেলমেটটা খুললেন। মিরপুর শেরেবাংলার গ্যালারিতে তখন মুহুর্মুহু করতালির আওয়াজ। শততম টেস্টে সেঞ্চুরি করে বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার পিচে সিজদা দিলেন। ১১তম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি।
সেঞ্চুরির পর মাত্র ৬ রান যোগ করতে পেরেছেন মুশফিক। ৯৯তম ওভারের প্রথম বলে হামফ্রিজের বলে মুশফিক প্রথম স্লিপে অ্যান্ড্রু বলবার্নির হাতে ক্যাচ তুলে দিয়েছেন। ২১৪ বলে ৫ চারে ১০৬ রান করা মুশফিকের এটা টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। মুশফিকের আউটে ভেঙে যায় পঞ্চম উইকেটে লিটন-মুশফিকের ২১০ বলে ১০৮ রানের জুটি।
মুশফিক প্রথাগত টেস্ট মেজাজে খেললেও লিটন তুলনামূলক আক্রমণাত্মক খেলেছেন। ১৫৮ বলে লিটন তুলে নিয়েছেন পঞ্চম টেস্ট সেঞ্চুরি। ১১৬তম ওভারের শেষ বলে গ্যাভিন হোয়েকে চার মেরে তিন অঙ্কে পৌঁছে যান লিটন। পঞ্চম সেঞ্চুরির পর লিটন হেলমেট খুলে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। ষষ্ঠ উইকেট জুটিতে এরই মধ্যে লিটন-মিরাজ ৭৭ রান যোগ করেছেন। টেস্টে সবশেষ লিটন সেঞ্চুরি পেয়েছিলেন গত বছর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে। সেবার তাঁর ১৩৮ রানের ইনিংস বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলেছিল। সেই ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
১৭ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে