
বিপিএলে দুর্দান্ত গতিতে ছুটছে রংপুর রাইডার্স। ‘ছুটছে’ ঢাকা ক্যাপিটালসও, তবে উল্টো দিকে। ‘পাঁচে পাঁচ’ করে যখন লিগ টেবিলের শীর্ষে রংপুর, তখন চার ম্যাচের চারটিতেই হেরে সবার নিচে অবস্থান ঢাকার। বিপরীতমুখী যাত্রায় বিব্রতকর এক রেকর্ড হয়ে গেল ঢাকার ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের।
বিপিএলে কোচ হিসেবে লম্বা সময় ধরে হারের বৃত্তে বন্দী বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন। সব মিলিয়ে টানা ১৫ ম্যাচে হারের রেকর্ড গড়েছেন তিনি। আর কোনো কোচ টানা এত ম্যাচে হারেননি এই টুর্নামেন্টে। গত বিপিএলে দুর্দান্ত ঢাকার প্রধান কোচ ছিলেন সুজন। দলটি মৌসুম শুরু করেছিল রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ৩ উইকেটে হারিয়ে। গত বছরের ১৯ জানুয়ারি পাওয়া ওই জয়ের পর কেবল হারের মুখই দেখছেন তিনি।
কুমিল্লাকে হারানোর পর টানা ১১ ম্যাচ হেরেছিল ঢাকা। তারা ২০২৪ সালের মৌসুম শেষ করেছিল পয়েন্ট তালিকার তলানিতে থেকে। তার সঙ্গে এবার এরই মধ্যে ৪ ম্যাচ খেলে সবগুলোয় হেরেছে সুজনের দল ঢাকা ক্যাপিটালস। সব মিলিয়ে টানা ১৫ হার দেখলেন তিনি।
আগের তিন ম্যাচের তিনটিতে হেরে যাওয়া ঢাকা ক্যাপিটালস গতকাল রংপুরের বিপক্ষে নতুন কিছুর আশায় নতুন করে সাজিয়েছিল একাদশ। এনেছিল ছয় পরিবর্তন। কিন্তু সে পরিবর্তনই সার, হারের নিয়তি বদলায়নি সুজনের দলের। ৭ উইকেট ও ৪০ বল হাতে রেখে ঢাকার বিপক্ষে জিতে যায় রংপুর রাইডার্স।
জেসন রয়, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা, তানজিদ হাসান তামিমদের নিয়ে গড়া শক্তিশালী স্কোয়াড হলেও ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারছে না ঢাকা। তাদের বিপরীতে অনায়াসে জিতছে প্রতিপক্ষরা। বিপিএলের ইতিহাসে টানা ১৫ ম্যাচ হারার রেকর্ড আর কোনো প্রধান কোচের নেই। ২০১৬ বিপিএলে সবশেষ ঢাকা ডায়নামাইটসকে চ্যাম্পিয়ন করেছিলেন সুজন। তারপর কোচিং করিয়ে আর সাফল্যের মুখ দেখেননি।
সে সময় লিগ টেবিলে সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল দুর্বার ঢাকা। সুজনের অধীনে এবার ক্যাপিটালসের নিয়তিও কি একই হবে!

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৫ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে