
সবশেষ ২০২৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপএল) খেলেছেন টিম সাউদি। দুই মৌসুম পর বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে ফিরতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক এই পেসার। সেটা খেলোয়াড় হিসেবে নয়, অন্য ভূমিকায়।
২০২৬ আইপিএলের জন্য বোলিং কোচ হিসেবে সাউদিকে নিয়োগ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ এক বিবৃতিতে ওপার বাংলার ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে। ভরত অরুনের স্থলাভিষিক্ত করা হয়েছে সাউদিকে। গত আসরে কলকাতার বোলিং কোচের দায়িত্বে ছিলেন অরুন। নতুন মৌসুমের আগে লখনৌ সুপার জায়ান্টসে নাম লিখিয়েছেন তিনি।
কলকাতার সঙ্গে সাউদির সম্পর্কটা নতুন নয়। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনবারের চ্যাম্পিয়নদের হয়ে খেলেছেন তিনি। প্রতিযোগিতায় কলকাতার হয়েই নিজের সেরা মৌসুমটা পার করেছেন সাউদি। ২০২২ সালের আসরে ৯ ম্যাচে নেন ১৪ উইকেট। সব মিলিয়ে আইপিএলে ৫৪ ম্যাচ খেলে ৪৭ উইকেট নিয়েছেন সাউদি। ইকোনমি রান রেট ৮.৬৬।
গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সাউদি। এরপরই কোচিংয়ে নাম লেখান। ইংল্যান্ড জাতীয় দলের বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন ৩৬ বছর বয়সী সাউদি। এবার জায়গা পেলেন কলকাতার কোচিং প্যানেলে।
নিউজিল্যান্ডের ইতিহাসের সেরা বোলারদের একজন সাউদি। দেশের জার্সিতে ১০৭ টেস্ট, ১৬১ ওয়ানডের পাশাপাশি ১২৬টি টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শিকার ৭৭৬ উইকেট। নিউজিল্যান্ডের ইতিহাসে এত উইকেট নিতে পারেননি আর কোনো বোলার।
কলকাতার বোলিং কোচ হওয়ার পর সাউদি বলেন, ‘কলকাতা নাইট রাইডার্স আমার ঘরের মতো। এখানে নতুন ভূমিকায় ফিরতে পারাটা আমার জন্য সম্মানের। এই ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতি দারুণ। কলকাতার দারুণ সব ভক্ত এবং খেলোয়াড় আছেন। আমি কলকাতার হয়ে ২০২৬ আইপিএল জিততে চাই।’
সাউদিকে দলে নিয়ে কলকাতার সিইও বেঙ্কি মাইসোর বলেন, ‘কেকেআর পরিবারে টিম সাউদিকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এবার সে কোচ হিসেবে এখানে পরীক্ষা দেবে। পেশাদার ক্যারিয়ারে তাঁর দারুণ সব অভিজ্ঞতা আমাদের বোলিং ইউনিটকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে সাউদির নেতৃত্বদানের ক্ষমতা তরুণদের অনুপ্রাণিত করবে।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে