
ভারতের আপত্তিতে গত বছর এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। এবার শঙ্কা দেখা দিয়েছে ২০২৫ এশিয়া কাপ হওয়া নিয়ে। এশিয়ার ক্রিকেটীয় সৌন্দর্যই যেন প্রায় বিলীন ভারত-পাকিস্তানের রেষারেষিতে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা। পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টও নিজেদের দেশে ব্লক করে দিয়েছে ভারত সরকার। এ তালিকায় আছেন ক্রিকেটার শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, হালের বাবর আজম-শাহিন আফ্রিদিরাও।
এমন বৈরী সম্পর্কের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে এশিয়া কাপে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, এশিয়া কাপ হলেও ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো একটি দল নাও থাকতে পারে। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার জানিয়েছেন, এ বছর এশিয়া কাপ নিয়ে সংশয় আছে। তিনি আশঙ্কা করছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভেঙেও যেতে পারে। আগামী এশিয়া কাপ পাকিস্তানকে ছাড়াই হতে পারে বলে মনে করছেন তিনি। স্পোর্টস টুডেকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘ভারত সরকার যা বলে, তা-ই করে বিসিসিআই। আসন্ন এশিয়া কাপেও কোনো পার্থক্য দেখছি না। এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। সব নির্ভর করছে সামনে বিষয়গুলোর পরিবর্তন হয় কি না। যদি কোনো ধরনের পরিবর্তন না আসে, তাহলে এশিয়া কাপে পাকিস্তানকে দেখছি না। যেহেতু ভারত এবারের আয়োজক।’
এসিসিরও উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন না গাভাস্কার, ‘জানি না, সামনে কী হবে। তবে মনে হচ্ছে, সামনে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে যেতে পারে। টুর্নামেন্ট তিন বা চার দলের হতে পারে। সে ক্ষেত্রে হংকং বা সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানানো হতে পারে। তবে সবকিছু নির্ভর করবে আগামী কয়েক মাস কী ঘটতে যাচ্ছে।’
এসিসি থেকে ভারতের বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না গাভাস্কার, এমনও হতে পারে, এসিসি থেকে ভারত বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল। চার বা পাঁচ দল নিয়ে টুর্নামেন্ট হলো। বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে অন্য কোনো দলকে আমন্ত্রণ জানানো হলো। বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা এবারের আয়োজক হলে ভিন্ন কিছু হতে পারত। কিন্তু এবারের আয়োজক যেহেতু ভারত, তাই ভারতই আয়োজন করবে।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে