
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্লিপে ফিল্ডিং করার সময় ক্যাচ নিতে গিয়ে ডান হাতের তর্জনীতে চোট পান সৌম্য সরকার। গুরুতর এই চোটের ফলে তাঁর আঙুলে পাঁচটি সেলাই দিতে হয়েছে। এখন তাঁর বিপিএলে খেলা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা।
সৌম্যর চোটের অবস্থা নিয়ে বিসিবি এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়েছে। জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, ‘সৌম্য তার ডান হাতের তর্জনীতে চোট পেয়েছে ফিল্ডিংয়ের সময়। তাতে পাঁচটি সেলাই লেগেছে। ম্যাচের পর এক্সরে করা হয়েছে। ক্ষতস্থানের হাড় ভেঙেছে। চোট থেকে সেরে উঠতে প্রায় তিন-চার সপ্তাহের মতো লেগেছে।’ তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরশু হতে যাওয়া সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সৌম্যর খেলা অসম্ভব। অন্যদিকে ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল। চার সপ্তাহ সময় লাগলে সেটা ২০২৫ সালের জানুয়ারি মাসের ১০ তারিখ পেরিয়ে যাবে।
সেন্ট ভিনসেন্টে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে তানজিম হাসান সাকিবকে খোঁচা দিয়েছেন রভমান পাওয়েল। তবে আউটসাইড এজ হওয়া বল সৌম্য ধরতে পারলেন না। সজোরে আসা বল তাঁর হাত থেকে যেমন ফস্কে গেছে, তেমনি ব্যথায় কাতড়াতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে ফিজিও চলে আসেন মাঠে।
২০২৪-২৫ বিপিএলের ড্রাফটে দ্বিতীয় সেট থেকে দলে নিয়েছিল রংপুর রাইডার্স। তাঁর এমন চোট রংপুরের জন্য দুশ্চিন্তার কারণ বটে। তবে চোট কাটিয়ে দ্রুত মাঠে ফিরতে সৌম্যকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তারপর চিকিৎসকের ছাড়পত্রে মাঠে ফিরতে পারবেন এই তারকা ব্যাটার।
সদ্য শেষ হওয়া গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে রংপুরের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই বাঁহাতি ওপেনার। ফাইনালে ঝড়ো ইনিংস খেলে তিনি ম্যাচ সেরা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জিতেছিল রংপুর।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে