হারলেই প্লে-অফের স্বপ্ন শেষ। কঠিন এই সমীকরণ মাথায় নিয়ে রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস।
আসরের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাইয়ের হয়ে এক মৌসুম (২০১৮ সালে) কাটিয়েছেন মোস্তাফিজ। আগের ম্যাচে ভীষণ খরুচে (৪ ওভারে ৫১ রান দিয়েছেন) ফিজ আজ সাবেক ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে আলো কাড়ার অপেক্ষায়।
আইপিএলের প্লে-অফ পর্ব নিশ্চিত করে ফেলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস, ঋষভ পন্তের দিল্লি ক্যাপিটালস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সবার আগে দৌড় থেকে ছিটকে পড়েছে ফিজেরই আরেক সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদ।
বাকি একটিমাত্র স্পটের জন্য লড়তে হচ্ছে চার দলকে। ১২টি করে ম্যাচ খেলা রাজস্থান-মুম্বাইয়ের পয়েন্টও সমান ১০। তবে রানরেটে এগিয়ে থাকায় টেবিলের পাঁচে আছেন মোস্তাফিজরা, ছয়ে রোহিত শর্মার মুম্বাই।
আজ জিততে পারলে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সকে ছুঁয়ে ফেলবে মোস্তাফিজের রাজস্থান। সে ক্ষেত্রে আগামী বৃহস্পতিবার বাংলাদেশের দুই তারকার লড়াইয়ে যিনি জিতবেন, তাঁর দল উঠে যাবে শেষ চারে।
আইপিএলের আরব আমিরাত পর্বে চেন্নাইয়ের বিপক্ষে পরশুর ম্যাচ ছাড়া বাকিগুলোতে বল হাতে দুর্দান্ত ছিলেন ফিজ। সব মিলিয়ে এ মৌসুমে ১২ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন ‘কাটার মাস্টার’।
শেষ চারে জায়গা করে নিতে আজও নিশ্চয়ই মোস্তাফিজের দিকে চেয়ে থাকবে রাজস্থান।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৯ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে