প্রায় তিন বছর হয়ে যাচ্ছে, সেঞ্চুরি নেই বিরাট কোহলির ব্যাটে। সাম্প্রতিক সময়ে তাঁকে লড়তে হচ্ছে রানের জন্যও। এমনকি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এই ডানহাতি ব্যাটারকে বিশ্রাম দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। অবশ্য বিষয়টিকে অনেকে বিশ্রাম মানতে নারাজ, বাদ দেওয়া হয়েছিল বলে মনে করেন তাঁরা। জিম্বাবুয়ে সফরেও নেই কোহলি। তবে এই সফরে তাঁর পাশাপাশি টিম ইন্ডিয়ার অনেক সিনিয়র ক্রিকেটারও যাচ্ছেন না।
কোহলিকে অবশ্য এশিয়া কাপের স্কোয়াডে রেখেছেন কোচ রাহুল দ্রাবিড়। আর এই টুর্নামেন্টে ৩৩ বছর বয়সী তারকার ক্যারিয়ার নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া। তিনি আশাবাদী, কোহলির ক্যারিয়ার নিয়ে। কানেরিয়া মনে করেন, এশিয়া কাপ ভারতীয় ব্যাটারের ক্যারিয়ার পাল্টে দেবে।
গত মাসে ইংল্যান্ড সফরে কোহলি ছিলেন নিজের ছায়া হয়ে। এরপর উইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। অনেকে উপদেশ দিয়েছিলেন, কোহলিকে রানে ফেরানোর জন্য জিম্বাবুয়ে পাঠানো হোক। তবে এই সফরে যাচ্ছেন না ভারতের সাবেক অধিনায়ক।
সামনে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ২৭ আগস্ট আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। বিশ্বকাপের আগে মরুর বুকে সীমিত ওভারের এই আসর দিয়ে নিজেদের ঝালিয়ে নেবে ভারত। আর নিজের হারানো ফর্ম খুঁজবেন কোহলি, সেটাই স্বাভাবিক। কানেরিয়াও তাই মনে করেন। নিজের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় কোহলিকে বেশ সমর্থনও করলেন এই সাবেক স্পিনার, ‘এশিয়া কাপ বিরাট কোহলির ক্যারিয়ার পাল্টে দেবে। তার ক্যারিয়ার দীর্ঘায়িত করার জন্য আসরটি গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি, সে ভালো করবে।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে